Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Moumita Hossain books

follower

মৌমিতা হোসেন

লেখিকা মৌমিতা হোসেন যার আসল নাম হলো মৌরী আফরিন। মৌমিতা হোসেন তার লেখালিখির জগতের ছদ্মনাম। তার জন্ম হয় ১৯৮৪ সালের ৩০ ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। শান্তিপ্রিয়, নমনীয় এবং সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলা তার স্বভাব। মৌমিতা হোসেনের শৈশব কেটেছে চট্টগ্রামে।

পিতা মরহুম মোঃ সিরাজুল ইসলাম ছিলেন বনবিভাগের একজন কর্মকর্তা এবং মাতা মরহুমা ফিরোজা বেগম ছিলেন গৃহিণী। চার ভাইয়ের একমাত্র বোন হলেন তিনি। স্বামী বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা।

মৌমিতা হোসেন ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে মানবিক বিভাগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি স্বামী, সন্তানসহ ঢাকাতেই থাকেন।

তিনি একজন গৃহিণী হলেও লেখালিখি তার শখ, তার ভালোবাসা। তাই তো অবসর পেলেই বই পড়েন এবং অনলাইন সামাজিক প্ল্যাটফর্মগুলোতে লিখে যান ছোটগল্প, উপন্যাস, কবিতা ও চিঠি। গত চার বছরে বেশ কয়েকটি বইয়ে প্রকাশিত হয়েছে তার লেখা ছোটগল্প এবং কবিতা। কণ্ঠস্বর প্রকাশনী থেকে ২০২৪-এ প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘শ্রাবণী’। এরই ধারাবাহিকতায় কণ্ঠস্বর প্রকাশনী থেকে ২০২৫-এ প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘বিভ্রান্তি’।

মৌমিতা হোসেন এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed