Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shakil Sajjad books

followers

শাকিল সাজ্জাদ

শাকিল আহমেদ সাজ্জাদ, জন্ম ও বেড়ে ওঠা জামালপুর জেলার জামালপুর সদরে। তিনি শিক্ষাজীবন শুরু করেন ঢাকার সানরাইজ কিন্ডারগার্ডেন স্কুল থেকে, এরপর এস.এস.সি পাশ করেন জামালপুর জিলা স্কুল থেকে এবং এইচ.এস.সি শেষ করেন সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে। পরবর্তীতে তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি বিভিন্ন প্রকল্পে কাজ করছেন এবং শিক্ষকতার সঙ্গে জড়িত।


যদিও প্রাতিষ্ঠানিকভাবে সিভিল ইঞ্জিনিয়ার, ছোটবেলা থেকেই তার আগ্রহ মহাকাশের প্রতি ছিল গভীর। আকাশের দিকে তাকানো, নক্ষত্র ও গ্রহের রহস্য জানতে চাওয়া, মহাবিশ্ব নিয়ে প্রশ্ন করা—এই অনুসন্ধিৎসু মন তার প্রতিদিনের অংশ ছিল। লিখালিখির হাতেখড়ি তিনি পেয়েছেন এই আগ্রহের মধ্য দিয়েই এবং স্কুল জীবনে বিভিন্ন লিখালিখির জন্য পুরস্কারও অর্জন করেছেন। তিনি বিভিন্ন মহাকাশ বিষয়ক সেমিনার এবং কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেছেন।


প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে ব্যক্তিগত আগ্রহ এবং অধ্যবসায়ের কারণে তিনি মহাকাশ বিষয়ক অসংখ্য বই পড়েছেন, যার বেশির ভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও অ্যাস্ট্রোনোমারদের লেখা। বই পড়া, বোঝা, প্রশ্ন করা এবং উত্তর খোঁজার এই অভিজ্ঞতার সমন্বয়ে তিনি তার এই প্রথম প্রকাশিত বইটি রচনা করেছেন। শুধু এটিই নয়, পাশাপাশি তিনি আরও কিছু মহাকাশ বিষয়ক বই লিখেছেন, যেখানে মহাবিশ্বের জটিল বিষয়গুলো নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে এবং বর্তমানে প্রকাশের অপেক্ষায় রয়েছে।


মহাকাশই তার প্রধান আগ্রহ, তবে তার সৃজনশীলতা সীমাবদ্ধ নয়। স্কেচ করা, পপ গান ও মিউজিক, নৃত্য এবং ক্রিকেট—এসবও তার প্রিয়। এই বহুমুখী আগ্রহ তাকে একজন তথ্যনিষ্ঠ, অনুসন্ধিৎসু এবং সৃজনশীল ব্যক্তি হিসেবে দাঁড় করিয়েছে।

শাকিল সাজ্জাদ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed