Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdul Hai Patwary Hadu books

follower

আবদুল হাই পাটোওয়ারী হাদু

আবদুল হাই পাটওয়ারী হাদু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার উত্তর জয়নগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পাটওয়ারী বংশে ১৯৫৬ ইংরেজি সালে ৩১শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মরহুম দানা মিয়া পাটওয়ারী, মাতা মৃত ছেমনা আফরোজ বেগম-এর দুই ছেলের মধ্যে তিনি কনিষ্ট।

আবদুল হাই পাটওয়ারী হাদু ছাত্রজীবনের অধিকাংশ সময় নানার বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলার রামনগর ভূঁইয়া বাড়িতে অবস্থান করেন। মূলত শিক্ষাজীবনের এই সোনালি অধ্যায়ে তিনি নানার বাড়িতেই ছিলেন।

কবি আবদুল হাই পাটওয়ারী হাদু সিটি ব্যাংক লিমিটেড এর একজন অবসর প্রাপ্ত কর্মকর্তা। কর্মজীবনে ছিলেন খুবই পরিশ্রমী একজন মানুষ।

ছোটবেলা থেকেই তিনি লেখালেখির চর্চা করতেন। যদিও ইতিপূর্বে তার কোনো একক গ্রন্থ প্রকাশিত হয়নি।

উল্লেখ্য যে, লেখালেখির করে তিনি অনেক ক্ষেত্রে দেশ বিদেশের প্রাতিষ্ঠানিক মূল্যবান সনদও অর্জন করেছেন।

ছড়া, কবিতা, গল্প, ছোটগল্প, উপন্যাস লেখা তার শখ।

সহধর্মিণী দেলআফরোজ খানম হেনা একজন উচ্চ শিক্ষিতা। ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ একজন উদীয়মান স্থপতি। মেয়ে ফওজিয়া ফারিহা উচ্চশিক্ষার্থে স্বামীসহ অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।


আবদুল হাই পাটোওয়ারী হাদু এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed