Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Md. Saidul Islam Palash books

followers

মোঃ সাইদুল ইসলাম পলাশ

মেঃ সাইদুল ইসলাম। ডাকনাম: পলাশ। জন্মস্থান: শুভাঢ্যা উত্তর পাড়া। জন্মতারিখ: ১ মার্চ ১৯৯১। ঠিকানা: চড়াইল, কেরানীগঞ্জ মডেল, ঢাকা-১৩১০। কবি একজন রসায়ন শিক্ষক। তিনি রসায়ন বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার অন্তর্গত জিনজিরা 'পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজে' সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। কর্মজীবনে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। বিজ্ঞানমনষ্ক হওয়া সত্ত্বেও কবির সাহিত্যপ্রেমে কোনো ব্যাঘাত ঘটেনি। ফুল যখন বিকশিত হয় তখনই প্রথম তার সৌরভ ছড়ায়। 'পলাশ ফুলের প্রথম সৌরভ' কাব্যগ্রন্থটি তেমনিভাবে কবি পলাশের প্রথম সৌরভের বহিঃপ্রকাশ। কবি শিখতে এবং শেখাতে পছন্দ করেন। কবি বিশ্বাস করেন, কবিতা শুধু হাস্যরসের জন্য নয়। কবিতা হতে পারে আত্মসমালোচনার আয়না, আধ্যাত্মিকতার পরিস্ফুরণ, সচেতনতার আলো এবং পরিবর্তনের আহ্বান। যদি এই বইটি পাঠকের মনে সামান্য চিষ্কারও সঞ্চার করতে পারে, তবে কবির শ্রম সার্থক হবে। এই পথচলায় যারা করিকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন বিশেষ করে তার স্নেহের শিক্ষার্থী, কিছু সহকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজনের প্রতি কবি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রিয় পাঠকের হাতে এই কাব্যগ্রন্থ তুলে দিতে পেরে কবি আনন্দিত। সর্বোপরি, আপনার মূল্যবান মতামত ও পরামর্শ ভবিষ্যৎ কাজকে সমৃদ্ধ করবে এই প্রত্যাশা রাখছি।

মোঃ সাইদুল ইসলাম পলাশ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed