Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Nayana Chowdhury books

follower

নয়না চৌধুরী

চৌধুরী শহীদুল ইসলাম এর দ্বিতীয় সন্তান নয়না চৌধুরী ২৮ অক্টোবর ১৯৭০ সালে যশোর জেলার, হাজী আব্দুল করিম রোডে জন্মগ্রহণ করেন। তিনি যশোর শিক্ষাবোর্ড থেকে কৃতিত্বেও সাথে এসএসসি, এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি লাভের পাশাপাশি ঢাকা শারিরীক শিক্ষা কলেজ থেকে বি.পি.এড এবং উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে এম. পি.এড ডিগ্রি লাভ করেন। তিনি নেতাজী সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পোর্টস, পাতিয়ালা, পাঞ্জাব, ভারত থেকে "ডিপ্লোমা ইন জুডো" ডিগ্রি লাভ করেন। জাপানের কোদোকান ইনস্টিটিউটে ঘার্টিফিকেট কোর্সে অংশগ্রহণ করেন। এছাড়াও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডিলাওয়ার থেকে ইন্টারন্যাশনাল কোচিং এনরিচমেন্ট সার্টিফিকেট প্রোগ্রাম-এ প্রশিক্ষণ গ্রহণ করেন। দেশে ফিরে তিনি জুডো কোচেস এডুকেশন ট্রেনিং প্রোগ্রামের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের WSLA থেকে Women's Sport Leader-ship Academy ২০১৪ কোর্স সম্পর্ণ করেন। বাংলাদেশের জুডোর ইতিহাসে নয়না চৌধুরী একটি অতি পরিচিত নাম যিনি ১৯৮৪ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জাতীয় পর্যায় এবং জাপান কাপ জুডো প্রতিযোগিতায় বিভিন্ন ওজন শ্রেণিতে টানা দশ বছর স্বর্ণপদক লাভ করে। আন্তর্জাতিক পর্যায়েও স্বর্ণপদকসহ বিভিন্ন পদক লাভ করেন। জুডো খেলায় বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। নয়না চৌধুরী একজন কৃতী জুডো খেলোয়াড়। জুডো খেলায় তিনি দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছেন সমানভাবে। জুডোর চর্চা ও প্রতিযোগীতায় এবং প্রশিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তিনি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড, সিরিয়াসহ বিভিন্ন দেশ সফর করেছেন। বর্তমানে নয়না চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যায়ের শারিরীক শিক্ষাকেন্দ্র-এর উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।

নয়না চৌধুরী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed