Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohakobi Hafiz Siraji books

followers

মহাকবি হাফিজ শিরাজি

মহাকবি হাফিজ শিরাজি নামে পরিচিত হলেও মূল নাম শামসুদ্দিন মোহাম্মদ। মহাকবি হাফিজের গজল ও অন্যান্য কবিতার বিষয়বস্তু হলো- খোদাপ্রেম, মানুষের ভাগ্য ও অদৃষ্ট, সৃষ্টি ও অস্তিত্ব জগতের সৌন্দর্য যেগুলো আলোকবর্তিকা স্বরূপ। তার কবিতা ও গজলে আরো আছে : তরুণ ও বৃদ্ধদের কপটতা ও আন্তরিকতার কথা, যুদ্ধ ও শান্তির কথা, আশা ও নিরাশার কথা, কৃপণতা ও উদারতার কথা, ভয় ও সাহসিকতার কথা, খোদাপ্রেমে উন্মুক্ত হওয়ার কথা, ঈর্ষা-নিন্দা ও বন্ধুত্ব-বিশ্বস্ততার কথা, মানবীয় আইন ও প্রভুর যথার্থ আইনের কথা ও প্রিয়জনের মিলন থেকে বিচ্ছিন্নতা জনিত বিরহের কথা। এছাড়া উল্লেখ করার মতো আরো বহু বিষয় হলো- তাঁর কবিতায় যে নতুন ভাষা সৃষ্টি হয়েছে তা অত্যন্ত বর্ণাঢ্য ও সমৃদ্ধ, সাবলীল ও নির্ভুল, চমৎকার ও গভীরতর অর্থবোধক। কবি হাফিজ সম্বন্ধে তাঁর প্রায় সমসাময়িক বিখ্যাত কবি জামী তাঁর রচিত বাহারিস্তানে অভিমত প্রকাশ করেছেন যে, মাধুর্য, সূক্ষ্নতা, গভীরতা, সাবলীলতা ও সহজ সারল্য গুণে হাফিজের কবিতা অলৌকিকতার দাবিদার। তাঁর কাব্যকর্ম শুধু পারস্যেরই নয়- সারা মানবজাতির গৌরবের ধন।

মহাকবি হাফিজ শিরাজি এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed