Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahmudul Hasan books

followers

মাহমুদুল হাসান.

মাহমুদুল হাসান ০৮ নভেম্বর ১৯৮৮ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় এক বিনয়ী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আবুল কাশেম ও মাতা মাছুদা বেগম উভয়ই শিক্ষক; পারিবারিক পরিবেশেই তিনি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গড়ে ওঠেন। প্রাথমিক শিক্ষা শেষে তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।


পরবর্তীকালে তিনি দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি, ২০১৭ সালে আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইএমবিএ এবং ২০২১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে সিকিউরিটি স্টাডিজে এমএসএস ডিগ্রি অর্জন করেন। একই বছরে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে মর্যাদাপূর্ণ ‘পিএসসি’ সম্মাননা লাভ করেন। বর্তমানে তিনি লেফটেন্যান্ট কর্ণেল পদে কর্মরত।


ইসলামি জীবনব্যবস্থা ও সলাতের যথার্থ অনুশীলন তাঁর চিন্তা ও অনুধাবনের কেন্দ্রবিন্দু। তিনি বিশ্বাস করেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শেখানো পদ্ধতিতেই সলাতের পূর্ণতা নিহিত। একই সাথে, সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত সকল দু’আ-মুনাজাত, যিক্র ও তিলাওয়াত শুদ্ধ উচ্চারণে, অর্থের দিকে লক্ষ্য রেখে যথাসম্ভব বিনম্রতা, মনোযোগ, আবেগ ও আন্তরিকতার সাথে আদায় করার কোন বিকল্প নাই। ‘অর্থপূর্ণ সলাত’-তাঁর প্রথম প্রকাশনা, যেখানে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সলাতকে মাসনূন পদ্ধতিতে অর্থসহ শেখার একটি আন্তরিক প্রয়াস উপস্থাপিত হয়েছে।

মাহমুদুল হাসান. এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed