Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

M Rakib books

follower

এম রাকিব

এম রাকিব ১৯৮৩ ইং সনে চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার বড়হলদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রাজ্জাক শিকদার ও মাতা রুপিয়া খাতুন। এম রাকিবের পাঁচ ভাই ও এক বোন। ২০০৬ ইং সনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ থেকে স্নাতক (সম্মান) এবং ২০০৭ ইং সনে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি মনে করেন ‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’ এবং ‘অধ্যবসায়ই হলো বিকাশের চাবি-কাঠি’। কৃতিত্বপূর্ণ ছাত্র না হওয়া সত্ত্বেও অধ্যবসায়ের মাধ্যমে সাহিত্য রচনা করতে পেরেছেন।


“উপলব্ধি” তার প্রথম কাব্যগ্রন্থ এবং “বুড়িগঙ্গা এ নগরের প্রসূতি” তার প্রথম ইতিহাস নির্ভর উপন্যাস। এম রাকিব কর্মজীবন শুরু করেন বেসরকারি কোম্পানিতে। বর্তমানে তিনি অর্থ-মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘বাংলাদেশ ইনফ্রাস্টাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড’ এ সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। চাকরির পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্য চর্চা করছেন।

এম রাকিব এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed