Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
হিমু সমগ্র- ২য় খণ্ড image

হিমু সমগ্র- ২য় খণ্ড (হার্ডকভার)

হুমায়ূন আহমেদ

TK. 450 Total: TK. 389
You Saved TK. 61

down-arrow

14

হিমু সমগ্র- ২য় খণ্ড

হিমু সমগ্র- ২য় খণ্ড (হার্ডকভার)

৩ টি উপন্যাস

পাঠকেরা একত্রে কিনে থাকেন

plus icon
দেয়াল image

দেয়াল

TK. 500 TK. 430

plus icon
শূন্য image

শূন্য

TK. 180 TK. 159

equal icon
Total Amount: TK. 978

Save TK. 152

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

ফ্ল্যাপে লিখা কথা
‘হিমু’কে অর্থাৎ হিমালয়কে কি আপনারা চেনেন? তার রহস্যময় জগত সম্পর্কে আপনাদের ধারণা কি? আপনাদের সাথে তার কি কখনো দেখা হয়েছে? অথবা আপনার কি কখনো মনে হয়েছে আমাদের সবার ভেতর একজন ‘হিমু’ বাস করে?
হুমায়ুন আহমেদ সেই হিমুকে বের করে নিয়ে এসেছেন-যে একই সঙ্গে খুবই চেনা আবার একেবারেই অচেনা? যে কখনো সত্যি কথা বলে না আবার কখনোই মিথ্যা কথা বলে না। কেমন করে তা সম্ভব? মূর্তিমান হিমু, হুমায়ুন আহমেদ সেই অসম্ভবকে সম্ভব করেন অবলীলায়। হুমায়ুন আহমেদের ‘হিমু’ বিষয়ক।
৩টি উপন্যাস
* এবং হিমু
* হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম
* হিমুর দ্বিতীয় প্রহর
নিয়ে হিমু সমগ্র দ্বিতীয় খন্ড হিমুর পরাবাস্তব জগতে আপনাদের সাদর আমন্ত্রণ।

ভূমিকা
হিমু সমগ্রের দ্বিতীয় খন্ড বের হচ্ছে। আমার আনন্দিত হওয়া উচিত। কিন্তু কেন জানি আনন্দিত হচ্ছি না, বরং খানিকটা বিষণ্ন বোধ করছি। বারবার মনে হচ্ছে যেদিন আমি থাকব না, সেদিন হিমুও থাকবে না। কবরের গভীর অন্ধকার হিমুকে আমি সঙ্গে নিয়ে যাব। অথচ এমন তো হবার কথা না। প্রকৃতিতে কিছুই ফুরায় না। সবকিছুই ফিরে ফিরে আসে। প্রতি বছর আকাশ অন্ধকার করে বর্ষা আসে, ফোটে কদম ফুল। প্রতি মাসে চাঁদ তার জোছনার দোকান খুলে বসে। কেউ জোছনা কেনে চড়া দামে এবং কেউবা প্রায় বিনামূল্যেই পেয়ে যায়।
প্রকৃতি যেমন সবকিছুই বারবার ফিরিয়ে আনে- সে কি হিমুকেও আবার আনবে? আগামীদিনের কোনো লেখক কি আবারও পৃথিবীতে তাকে ফিরিয়ে আনবেন? আবারও সে হেঁটে বেড়াবে পথে পথে?
আহা সে আসুক। এই ভয়ংকর সুন্দর পৃথিবীতে আমি না থাকলাম, সে থাকুক। তার চোখ দিয়েই আমি আবারও জোছনা দেখব। তার সঙ্গে ভিজব বর্ষার নবধারা জলে।

হুমায়ুন আহমেদ
১৩ ই নভেম্বর, ১৯৯৭
ধানমন্ডি, ঢাকা।
Title হিমু সমগ্র- ২য় খণ্ড
Author
Publisher
ISBN 9845950141
Edition 7th Printed, 2015
Number of Pages 288
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

5.0

11 Ratings and 3 Reviews

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

হিমু সমগ্র- ২য় খণ্ড

হুমায়ূন আহমেদ

৳ 389 ৳450.0

Please rate this product