Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
  • Look inside image 7
  • Look inside image 8
  • Look inside image 9
  • Look inside image 10
  • Look inside image 11
  • Look inside image 12
রাজনীতির সদরে-অন্দরে image

রাজনীতির সদরে-অন্দরে (হার্ডকভার)

মারুফ কামাল খান

TK. 600 Total: TK. 529
You Saved TK.71

down-arrow

12

রাজনীতির সদরে-অন্দরে

রাজনীতির সদরে-অন্দরে (হার্ডকভার)

1 Rating  |  1 Review
TK.529 TK. 600

রাজনীতির সদরে-অন্দরে eBook image

Get eBook Version

US $4.35

in-stock icon

In Stock (only 3 copies left)

* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন

কমিয়ে দেখুন
tag_icon

রকমারি ঈদ উৎসবে বই ও পণ্যে ৬৮% পর্যন্ত ছাড়, 𝐁𝐔𝐘𝟏 𝐆𝐄𝐓𝟏, 𝐐𝐮𝐢𝐜𝐤 𝐃𝐄𝐀𝐋 ! ২০ই মে পর্যন্ত*

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

মশহুর কিংবা জবরদস্ত কোনো লোক নন মারুফ কামাল খান। পরিচিতি ও জনপ্রিয়তার ক্ষেত্রেও নন তেমন কেউকেটা কেউ। গদ্য-পদ্য বেশ কিছু লিখলেও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পাননি। লেখালেখি এবং বিশেষ করে সাংবাদিকতা তার জীবিকা উপার্জনের একমাত্র উপায়। তবুও যশস্বী কোনো সাংবাদিক তিনি হতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও উঠতে পারেননি ততোটা উঁচু মার্গে। বিত্তে-বেসাতে কিংবা স্বজন-পরিজন ও সুহৃদদের পরিচয়েও তিনি সম্ভ্রম লাভের যোগ্য কেউ নন। ছাত্রজীবন থেকেই রাজনীতি, দল-সংগঠন ও নেতা-নেত্রীদের সঙ্গে নিবিড় সম্পর্ক সত্বেও নিজে রাজনীতিবিদ হতে পারেননি। রাজনীতি, দল ও ক্ষমতার অঙ্গনে পদ-পদবিও অর্জিত হয়নি তার। আবৃত্তি ও বিতর্ক সহ সংস্কৃতি ও নন্দনতত্ত্বের নানান চত্বরে বেশুমার ঘোরাঘুরি করেও এসব অঙ্গনের 'তেমন কেউ' হওয়া সম্ভব হয়নি তার পক্ষে। সব মিলিয়ে অতি সাধারণ, সাদামাটা এক পেশাজীবী নাগরিক তিনি।

তবে এতো সব অঙ্গনে চলতে ও মিশতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, আলোচিত মানুষদের এবং গুরুত্বপূর্ণ বিষয়াবলী ও ঘটনার ভেতরকার ও বাইরের এতো কিছু দেখবার সুযোগ তার হয়েছে, যা তার মতন অন্য সাধারণ নাগরিকদের জন্য বিরল।

গল্পের মতো করে তিনি সে-সবের কিছু ঘটনা লিখেছেন। বিশ্লেষণে নিজস্ব দৃষ্টিভঙ্গির ছাপ থাকলেও বিবরণ ও বর্ণনায় তিনি সাংবাদিকের নৈর্ব্যক্তিকতা বজায় রাখার চেষ্টা করেছেন।

রাজনীতির সদর-অন্দর, ক্ষমতার উত্থান-পতন, সমাজের আলোচিত মানুষদের প্রাবল্য ও দুর্বলতা এবং সাহিত্য-সংস্কৃতি ও সাংবাদিকতার সমকালীন চমকপ্রদ নানান খণ্ডচিত্র তিনি তুলে এনেছেন। আমাদের দেশে পাঠাভ্যাস কমতে কমতে এখন এক আশংকাজনক পর্যায়ে নেমেছে। তবুও এই বইয়ের আলোচ্য বিষয়গুলোতে মেধাবী তরুণদের একটা অংশের প্রবল আগ্রহ এখনো অটুট আছে। এ বইতে তাদের জানবার এবং আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক করবার মতন যথেষ্ট উপকরণ রয়েছে। কাজেই তারা বেশ আগ্রহ নিয়ে বইটি পড়বেন বলেই আশা করা যায়।



রুফ কামাল খান প্রধানত সাংবাদিক। শিক্ষার্থী থাকতেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই পেশার নানা শাখা-প্রশাখায় কাজ করেছেন। রাজনৈতিক ভাষ্যকার ও কলাম লেখক হিসেবেও পরিচয় গড়েছেন। আবৃত্তি ও বিতর্কসহ নানান সংস্কৃতি-কর্মেও জড়িয়েছেন। তবে লেখালেখির জগতে সবার আগে হাতেখড়ি হয় তার কবিতায়। বিভিন্ন সাময়িকী ও সংকলনে কবিতা বেরোয় সেই কিশোর বয়সেই। প্রথম কবিতার বই 'যৎকিঞ্চিৎ আলোছায়া' বেরোয় ১৯৭৩ সালে। তারপর দীর্ঘ বিরতি। মাকে নানা কাগজে কবিতা বেরিয়েছে কিছু তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'অসময়ের ফোঁড়'। কবিতা ছাড়াও নিবন্ধ, ছড়া, গল্প ও উপন্যাস লিখে থাকেন। তার একমাত্র প্রকাশিত' ছড়া সংকলনের শিরোনাম 'দুর্দিনের দিনলিপি। রাজনৈতিক নিবন্ধ নিয়ে দুটি বই বেরিয়েছে 'দুঃশাসনে বন্দি স্বদেশ' ও 'জিয়া: বাংলাদেশের মূলধারা'। এবার বেরুলো 'রাজনীতির সদরে-অন্দরে'। মারুফ কামাল খানের একমাত্র উপন্যাসের শিরোনাম- 'উচ্ছিষ্ট নিসর্গ।


Title রাজনীতির সদরে-অন্দরে
Author
Publisher
ISBN 9789846900033
Edition 1st Published, 2025
Number of Pages 224
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

5.0

1 Rating and 1 Review

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

রাজনীতির সদরে-অন্দরে

মারুফ কামাল খান

৳ 529 ৳600.0

Please rate this product