বইটি কেন পড়বেন?
এই বইয়ের মূল বিষয় হলো মৌলিক বিষয় বা কাঁচামাল নিয়ে আলোচনা করা!
কাঁচামাল (Raw materials)
এখানে কাঁচামাল শব্দটি ভাবার্থে ব্যবহার করা হয়েছে। কাঁচামাল মূলত কোনো একটি কাজ করার পূর্ব এবং মৌলিক ধারনা। আসলে কাঁচামালের আলাদা গুরুত্ব তুলনামূলক কম কিন্তু এটিকে যখন কোনো বিষয়ের সাথে জড়িত করা হয়, তখন তা ব্যাপক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
উদাহরণ - ১
চাল, ডাল, হলুদ, মরিচ, মাংস, তেল ও অন্যান্য মসলা যেগুলোর আলাদা কোনো গুরুত্ব নেই; কিন্ত খিচুরি রান্না করার জন্য এই উপকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ ।
ঠিক তেমনি ‘Completing Sentence’ পড়তে Tense, Conjunction, Person, English Proverbs, Conjugation of Verb, Sentence, Voice Change এই গুলো Completing Sentence এর উপকরণ হিসেবে কাজ করে থাকে।
উদাহরণ - ২
Publication, ISBN Number, Cover Page, Writer's Identity, Editors, Copyright No, Page Number, Writer, Designer of Book, Main Topic of the Book এই উপকরণগুলো একত্রে মূলত একটি বইয়ের পূর্ণাঙ্গ অংশ হিসেবে কাজ করে থাকে।
ঠিক তেমনি, ÔTag Question’ পড়তে Tense, Person অনুযায়ী Auxiliary Verb, Pronoun, Negative Adverb, Clause, Operator, Modal Verb, Semi Modal Verb, Sentence, Subject-Verb Agreement এই কাঁচামালগুলো উপকরণ হিসেবে কাজ করে থাকে।
শুধু ইংরেজি বিষয়ের জন্য নয়, যেকোনো বিষয় পড়তে হলে কাঁচামাল/মৌলিক উপকরণগুলো সমাধান করে শুরু করলে আশানুরূপ ফলাফল পাওয়া যাবে।
উদাহরণ - ৩
যেমন ইট, বালি, সিমেন্ট ও লোহার আলাদা গুরুত্ব নেই কিন্তু একটি বিল্ডিং তৈরিতে
এগুলোর গুরুত্ব অপরিসীম। ইংরেজির ক্ষেত্রে কোনো একটি বিষয় (Tense / কাল); এটির ব্যতিক্রম নয়।
আবার, Subject, Verb, Object, Conjugation of Verb, Verb এর সর্বোচ্চ সাতটি form, Auxiliary ও Main Verb, Syllable, Person, কোন Person-এর সাথে কোন Auxiliary Verb বসবে - এগুলোর আলাদা কোন গুরুত্বপূর্ণ নেই কিন্তু Tenseপড়তে বুঝা যায় এই মৌলিক বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ ।