07

স্মৃতির ছায়াপথ

স্মৃতির ছায়াপথ (হার্ডকভার)

TK. 300 TK. 279
কমিয়ে দেখুন
tag_icon

রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!

আরো দেখুন
ফ্রাইডে বাইডে image

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

কবিতা আকস্মিকভাবে জন্ম নেয় না| মানুষের অভিজ্ঞতা, স্মৃতি, অনুচ্চারিত অনুভব ও আত্মঅšে^ষণের ভেতর দীর্ঘ সময় ধরে তার প্রস্তুতি গড়ে ওঠে| “স্মৃতির ছায়াপথ” সেই দীর্ঘ সঞ্চয়েরই ¯^াভাবিক ফল, যেখানে জীবনকে সরাসরি ব্যাখ্যা করার পরিবর্তে তাকে অনুভব ও পুনর্বিবেচনার একটি পথ অনুসন্ধান করা হয়েছে|


গ্রন্থের বহু কবিতা প্রত্যক্ষভাবে স্মৃতিকে কেন্দ্র করে রচিত, আবার অনেক কবিতায় স্মৃতি অন্তরালে উপস্থিত| সম্পর্ক, সময়, হারিয়ে যাওয়া মুহূর্ত ও আত্মপরিচয়ের অভিজ্ঞতা মিলিয়ে এক বিস্তৃত মানসিক পরিসর ˆতরি হয়েছে, যা রূপক অর্থে একটি ছায়াপথের ধারণা নির্মাণ করে| এই কারণেই গ্রন্থের প্রথম কবিতা “স্মৃতির ছায়াপথ” থেকেই সমগ্র কাব্যগ্রন্থের নাম নির্ধারিত হয়েছে|


এই কাব্যগ্রন্থের কবিতাগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয় না| এগুলো পাঠককে এক অন্তর্মুখী যাত্রায় আহ্বান জানায়| এখানে স্মৃতি অতীতের পুনরাবৃত্তি নয়, বরং বর্তমান সত্তাকে বোঝার একটি উপায়| ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উৎসারিত হলেও কবিতাগুলো বৃহত্তর মানবিক অনুভবের দিকে প্রসারিত হয়েছে|


এই গ্রন্থে প্রেম আবেগের সরল উচ্চারণ নয়| এখানে প্রেম দায়িত্ব, সহনশীলতা, অপেক্ষা ও আত্মত্যাগের মধ্য দিয়ে উপলব্ধ এক মানবিক বাস্তবতা| পারিবারিক সম্পর্ক, বিশেষত মা বাবা ও সন্তানের অদৃশ্য বন্ধন এবং মানুষের পারস্পরিক নির্ভরতার অনুভব সংযত ভাষায় প্রকাশিত হয়েছে|


বিচ্ছেদ, ব্যর্থতা বা মৃত্যুচেতনা এখানে আতঙ্কের বিষয় নয়| এগুলো মানবজীবনের ¯^াভাবিক বাস্তবতা হিসেবে উপস্থিত| মানুষ ভাঙে, আবার নিজেকে পুনর্গঠিত করে এবং নতুন করে চলতে শেখে| এই পুনরারম্ভের শক্তিই কবিতাগুলোর অন্তর্নিহিত ভিত্তি|


বিশ্বাস এখানে কোনো মতাদর্শিক ঘোষণা নয়| এটি প্রশ্ন ও আশ্রয়ের মধ্যবর্তী এক মানবিক অবস্থান| দেশ ও প্রকৃতি মানুষের আত্মপরিচয়ের অংশ হয়ে কবিতায় উপস্থিত হয়েছে| মাটি, ভাষা, ইতিহাস ও ঋতুচক্র মানুষের অন্তর্জগতের সঙ্গে মিলেমিশে এক সমšি^ত জীবনচিত্র নির্মাণ করেছে|

ভাষা ও প্রকাশভঙ্গিতে এই কাব্যগ্রন্থ সংযত| কবিতাগুলো তাৎক্ষণিক আবেগ সৃষ্টির জন্য নয়| ধীরে পাঠের মধ্য দিয়ে তাদের অর্থ উন্মোচিত হয় এবং পাঠকের নিজ¯^ অভিজ্ঞতাও এই পাঠকে পূর্ণতা দেয়|


গ্রন্থটির প্রচ্ছদ পরিকল্পনাও এই ভাবগত ধারার সঙ্গে যুক্ত| প্রচ্ছদশিল্পী কবিতাগুলোর অন্তর্নিহিত বিষয়বস্তু বিশ্লেষণ করে স্মৃতি, সময় ও অভিজ্ঞতার সম্মিলিত আবহকে দৃশ্যরূপে উপস্থাপন করেছেন| কাব্যের ভাব ও দৃশ্যমান শিল্পের এই সমš^য় গ্রন্থটির একটি গুরুত্বপূর্ণ সার্থকতা|


এই বইয়ের যাত্রা ব্যক্তিগত সৃজনপ্রক্রিয়া থেকে শুরু হলেও এর বাস্তবায়ন বহু মানুষের সহযোগিতায় সম্ভব হয়েছে| হৃদয়ে সাহিত্য প্রকাশনীর সম্পাদকমণ্ডলীর অন্যতম সুচিত্রা মিলির মনোযোগী সম্পাদনা বেশ কিছু কবিতার ভাষা ও বিন্যাসকে আরও সুসংহত করেছে| একই প্রতিষ্ঠানের অন্যতম সংগঠক মোঃ এনামুল হক জুয়েল হাজারীর নিষ্ঠা ও পরিশ্রম এই গ্রন্থের প্রকাশকে বাস্তব রূপ দিয়েছে|


হৃদয়ে সাহিত্য প্রকাশনীর প্রাণসত্তা সোহেল রহমানের আন্তরিক সহযোগিতা এবং লুৎফুল হক শোয়েব ও নার্গিস আফরোজের অবদান এই প্রকাশযাত্রাকে আরও দৃঢ় করেছে| তাঁদের প্রত্যেকের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা|

গ্রন্থটির প্রচ্ছদ পরিকল্পনা ও নকশায় জোহারিন তৌহিদ খানের সৃজনশীল চিন্তা কবিতার অন্তর্গত আবহকে দৃশ্যমান রূপ দিয়েছে, যা এই প্রকাশনাকে একটি পূর্ণাঙ্গ শিল্পানুভবে পরিণত করেছে|


পরিশেষে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকল মানুষ এবং সর্বোপরি পাঠকদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা| পাঠকের অনুভব ও গ্রহণযোগ্যতার মধ্যেই একটি কাব্যগ্রন্থ তার প্রকৃত গন্তব্য খুঁজে পায়|


“স্মৃতির ছায়াপথ” যদি পাঠকের মনে নতুন কোনো ভাবনার জন্ম দেয়, হারিয়ে যাওয়া অনুভূতিকে আবার স্পর্শ করায় অথবা নিজেকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তবে এই দীর্ঘ সৃজনযাত্রা সার্থক হবে|


Title স্মৃতির ছায়াপথ
Author
Publisher
ISBN 9789842929789
Edition 1st Published 2026
Number of Pages 96
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

স্মৃতির ছায়াপথ

সাগর খান

৳ 279 ৳300.0

Please rate this product