রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!
রিচার্জেবল ফ্যানে ৬৫% পর্যন্ত ছাড়, মাত্র ৩২৯৳ থেকে শুরু!
প্রি-অর্ডারের এই পণ্যটি 07 May 2026 তারিখে প্রকাশ পেতে পারে বলে প্রকাশনী থেকে জানানো হয়েছে। তবে বিশেষ কোন কারণে প্রকাশিত হওয়ার তারিখ পরিবর্তন হতেও পারে.
মানবসভ্যতার দীর্ঘ অভিযাত্রায় চিকিৎসা ও সাহিত্যÑদুটি ধারা যেন একই নদীর ভিন্ন স্রোত। এই গ্রন্থ “চিকিৎসা ও সাহিত্য” সেই দুই স্রোতের এক অপূর্ব সঙ্গমস্থলÑযেখানে জ্ঞানের কঠিন শিলা গলে হয়ে উঠেছে অনুভবের স্বচ্ছ জলধারা।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বেশকিছু জটিল তত্ত্ব এখানে আর কেবল শুষ্ক পরিভাষার ভারে নুয়ে নেই; বরং তারা ইতিহাসের পটে আঁকা জীবন্ত চরিত্র, সাহিত্যের অলংকারে মোড়ানো একেকটি গল্প। কখনো মনে হবে আপনি এক প্রাচীন চিকিৎসালয়ের অন্দরমহলে প্রবেশ করেছেন, যেখানে রয়েছে মানবতার প্রাচীনতম আর্তি; আবার কখনো মনে হবে আধুনিক গবেষণাগারের নির্মল আলোয় দাঁড়িয়ে আপনি স্পর্শ করছেন বিজ্ঞানের সর্বশেষ আবিষ্কারের স্পন্দন।
এই বইয়ের প্রতিটি অধ্যায় যেন একটি সেতুÑযা অতীতের জ্ঞানকে বর্তমানের উপলব্ধির সঙ্গে যুক্ত করেছে। প্রাচীন চিকিৎসা চরিত্রগুলোর ঐতিহাসিক পৌরাণিক ইতিহাস ও আধুনিক চিকিৎসার বিশ্লেষণ এখানে পাশাপাশি হেঁটেছে, ঠিক যেমন সূর্যাস্তের লালিমা আর ভোরের প্রথম আলোর মধ্যে থাকে এক অদৃশ্য কিন্তু গভীর সংলাপ। লেখক সেই সংলাপকে শব্দে বেঁধেছেন, রসে রাঙিয়েছেন, আর পাঠকের সামনে তুলে ধরেছেন এক অনন্য দৃষ্টিভঙ্গি।
চিকিৎসার কঠিন পরিভাষা এখানে হয়ে উঠেছে সহজবোধ্য, পাঠক যখন এই গ্রন্থের পৃষ্ঠা উল্টাবেন, তখন তিনি শুধু জ্ঞান আহরণ করবেন না; তিনি অনুভব করবেন, উপলব্ধি করবেন, এবং কখনো কখনো বিস্ময়ে থমকে দাঁড়াবেন।
অতএব, “চিকিৎসা ও সাহিত্য” কেবল একটি বই নয়; এটি এক যাত্রাÑজ্ঞান থেকে অনুভূতির, বিজ্ঞান থেকে সৌন্দর্যের, এবং বাস্তবতা থেকে কল্পনার সেতুবন্ধনের এক অনন্য অভিজ্ঞতা।