ফ্ল্যাপ:
‘There is no God’ (কোনো ঈশ্বর নেই)
রোহান কিছু বলার আগেই আচমকা এই শব্দগুলো তাদের মনোযোগ কেড়ে নিল। কিছুটা দূরে এক কিশোর অদ্ভূত সাজপোশাকে চিৎকার করে স্লোগান দিচ্ছিল। তার পেছনে আরও কিছু ছেলেমেয়ে ছিল, সম্ভবত তারা ছাত্র।
রোহান গভীর দৃষ্টিতে ছেলেটির দিকে তাকাল। তার নিজের অতীত ‘আরজে’-র কথা মনে পড়ে গেল।
‘There is no God’-ছেলেটি আবারও চিৎকার করল।
‘But Allah’ (কিন্তু আল্লাহ ছাড়া)—হানাম চমকে উঠল। দ্বিতীয় বাক্যটি রোহান উচ্চারণ করেছে।
‘There is no God’-ছেলেটি রাগে ফেটে পড়ল এবং রোহানকে গিলে ফেলার মতো দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করল।
‘But Allah’-রোহান জাবীলের কণ্ঠে তখন এক অটল বিশ্বাস।
‘What the Hell!’-ছেলেটি ক্ষিপ্ত হয়ে তাদের দিকে এগিয়ে এল।
‘তোমার সমস্যা কী?’ সে রোহানের সামনে দাঁড়িয়ে রুক্ষ স্বরে জিজ্ঞেস করল। কিন্তু পরক্ষণেই সে থমকে গেল, তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে এল।
‘আরজে?’ তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল।
‘তুমিই কি সেই আরজে? সেই আরজে, যে কি না বলত যে কোনো ঈশ্বর নেই...?’ সে পাথর হয়ে যাওয়া মুখে প্রশ্ন করল।
‘হ্যাঁ, কোনো ইলাহা নেই-আল্লাহ ছাড়া।’ রোহান অবিচল কণ্ঠে উত্তর দিল।
রোহানের কথা শুনে ছেলেটির ভ্রু কুঁচকে গেল।
‘না, আমি মানি না!’ সে রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে গেল। সে আবারও চিৎকার করে স্লোগান দিল, ‘There is no God’ (কোনো ঈশ্বর নেই)
‘But Allah’ (কিন্তু আল্লাহ ছাড়া)
বিখ্যাত গায়ক আরজে আজ কেন রোহান জাবীল? যে একসময় স্রষ্টাকে অস্বীকার করত, আজ সে কেন ইসলামের সবচেয়ে বড় স্কলার? কী এমন ঘটেছিল তার জীবনে, যা তাকে ভেতর থেকে বদলে দিল? কেন আরজে তার জনপ্রিয়তার শীর্ষে থেকে নিজেকে বদলে ফেলল?
উম্মে হানাম আর আরজে-র এই আধ্যাত্মিক সফরের শেষ কোথায়?