অধ্যায়ভিত্তিক বিস্তারিত সূচি
অধ্যায় ১ - পুরুষের বড় চুল: একটা এস্থেটিক রহস্যকাহিনী (২৫-৪৩)
কাজী নজরুলের গুরুতর ভুল
চুলের এস্থেটিক্স: প্রাচীন ও মধ্যযুগের ইন্ডিয়ায় অভিজাত পুরুষের চুল
প্রাচীন ইন্ডিয়ায় অভিজাত পুরুষের চুল কেমন ছিলো?
বানভট্ট কহেন
গৌড়ের পুরুষের চুল
মধ্যযুগের হিন্দুস্তান: অভিজাত পুরুষের চুল
উপনিবেশের উত্তরাধিকার: প্রসঙ্গ ব্রিটিশ বাংলা
ফকিরদের কৃপাচ্যুতি
উনিশ শতকের ধর্মীয় সংস্কার আন্দোলন
নিকট অতীত ও এই সময়: প্রেক্ষিত বাংলাদেশ
অধ্যায় ২ - বালপুরাণ: মিথের চুল (৪৪-৬৩)
মিথ-ই-কাল কয়েকটা কথা
মিথ্যা—মিথোস—মিথোলজি
কুকুর কেন শীতে কষ্ট পায় কিংবা নারীদেহে চুল কেন কম?
স্যামসন ও ডেলাইলাহ
শকুনের মাথায় চুল নাই কেন?
চুল পরিষ্কার না করলে শিকার মেলে না!
ইশপের কেশগল্প
ডাফনে ও এ্যাপোলো
লিলিথ, প্রথম মানবী
সোনালি চুলের সিফ
ললিতা ত্রিপুরা সুন্দরীমাতার নামে এত চুল কেন?
প্রাচীনতম মহাকাব্যে চুল: গিলগামেশ ও এনকিডু
হিন্দুস্তানি মিথে চুলের সবচে আকর্ষণীয় ফিচার কী কী?
হিন্দুপুরাণের বৈচিত্র্যময় চুল ও তার মানেসমূহ
অধ্যায় ৩ - ধর্মের চুল, অধর্মের চুল (৬৪-৯০)
ইহুদি ধর্মে চুল
অর্থোডক্স ইহুদিদের চুল ও চুলের ফজিলত
পায়িস–‘প্রান্তবর্তী’ চুল
কেশ ইন ক্রিশ্চিয়ানিটি
যিশুখ্রিষ্ট্রের চুল কেমন ছিল?
ইসলামে চুলের মাসালা-মাসায়েল
নবীজী (স.) এর চুল কি বড় ছিল?
নবীজী (স.) এর চুল কি কিছুটা কোকড়ানো ছিলো?
কেমন চুল রাখা নিষেধ?
হিন্দুস্তানি ধর্মগুলিতে (সমাজে) চুল
মুন্ডিত মস্তক ও জটাধারী: হিন্দুস্তানে সাধুদের চুল
বৌদ্ধধর্মে চুল: ঐতিহাসিক পটভূমি
বুদ্ধ’র চুল কেমন ছিল?
মাথা কামানোর জরুরত কিংবা পাথ অফ পিউরিফিকেশন
হিন্দুধর্মে চুল
বৈষ্ণব ও ইসকন চুল
হার্ডলাইনার: জৈনধর্মে কেশ ও কেশলোচন
‘হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?'
চুল কাটলেই কট
চুল বিষয়ে বিভিন্ন ধর্মের বিধি-বিধানে মিল-অমিল
অধ্যায় ৪ - চুলের সাংস্কৃতিক ইতিহাস: একটা টোটকামূলক ট্যুর (৯১-১৩৪)
মুজতবা আলীর লেখায় চুল
মাদাম ভরভচিয়েভিচি পর্দা করলে যে ক্ষতি হইতো
সপরিবারে লম্বা দাড়ি রাখার কারণ
শ্মশ্রুঘর্ষণ
বাল-এর রবীন্দ্রনাথ
চুলের যত্নে রবি কিংবা গ্রুদেবের ন্যাচারাল শ্যাম্পু
হেয়ার অয়েলের বিজ্ঞাপন ও রবীন্দ্রনাথ
চুলের বায়োলজি
চুল কোথায় গজায়?
চুলের রঙ
ঘাউরা চুল, স্বাধীনচেতা চুল
চুল, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কিংবা ডিএনএ
চুলের ভূগোল— ভূমধ্যসাগরীয়, জার্মানিক ও স্লাভিক দুনিয়া
এশীয়দের পিউবিক হেয়ার
হেরোডোটাসের দেখা চুল: প্রাচীন মিশর ও গ্রিস
মোচওয়ালা নারীগণ
শ্মশ্রুধারী নারী, ইমাম মাহদি ও কিয়ামতের আলামত
মডার্ন স্টেটে ‘কেশ-কানুন’: ইরান, আফগানিস্তান, তুর্কিয়ে
গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা
চুল ও লোম
ভিন্নতার চিহ্ন চুল, অপরায়নের চিহ্ন চুল
চুল ও সোশাল ক্লাস— মধ্যযুগের (৮০০-১৫০০ খ্রি:) ইউরোপ
পুরুষের লম্বা চুল কেমনে আভিজাত্যের চিহ্ন হয়া উঠলো?
মধ্যযুগের বিউটি স্ট্যান্ডার্ডে চুল
‘কদাকার’ নারীর চুল
পরচুলার বিজনেস
আখেরি চাহার শোম্বা ও চুল
মোচের ইতিহাস: আরেকটা টোটকা
মাথা মুন্ডন
গায়ের চুল (লোম) কামানো
বগলের চুল
যৌনচুল
চাইনিজ চুল
কিউ এর কাল
একটু বুদ্ধি না থাকলে ক্রিমিনাল হইয়া টেকা কঠিন
উপমায় হায়ারার্কি, চুল ও ভাষামনস্তত্ত্বের গ্রামার
অধ্যায় ৫ - মিনিং: নৃবিজ্ঞান, সাইকোএনালিসিস ও সমাজতত্ত্বে চুল (১৩৫-১৬৩)
‘বিতর্কিত’ চুল
ফ্রেজার: ব্যক্তি বা নিরাপদ স্থানে ব্যক্তির রূহকে ধরে রাখতে জাদুকরি সম্পর্কে সম্পর্কিত
চার্লস বার্গ: চুল ফ্যালাসের অচেতন প্রকাশ
ফ্রয়েড, আহা, ফ্রয়েড!
ম্যাজেও: সক্রিয় যৌনতা প্রকাশক
লিচ: বিশ্বাসের পার্ফমেন্স, প্রকাশ্য তাৎপর্য
ওবেয়েসেকেরে: চুলের পাবলিক ও প্রাইভেট মিনিং দুইটাই আছে (ফ্যালাস -এর প্রত্যাখ্যানও হইতে পারে)
হলপাইক: চুল ডিসিপ্লিন ও কর্তৃত্ব কিংবা তার অনুপস্থিতি প্রকাশ করে
ডগলাস: কাটা চুল পবিত্র কিংবা পূর্ণাঙ্গ কিছু না
সিনট: ভিন্ন ভিন্ন ‘জোন’-এর চুলের মানে ভিন্ন ভিন্ন
প্রতীক দেখার পদ্ধতি
লিচ-এর ম্যাজিক্যাল হেয়ার
বৈপরীত্যের তত্ত্ব
রঙ ও নকল চুল
মুখমন্ডলের চুল
লোমহীন মুখ
গায়ের চুল বা লোম
ভাবাদর্শের বৈপরীত্য: হিপি, স্কিনহেড, পাঙ্ক ও ফেমিনিস্ট চুল
হিপি
স্কিনহেডস
পাঙ্ক
স্টাইলের দুইটা প্রবণতা
চুল, ফেমিনিস্ট নজরে
টাক, টাকলা ও দাড়িগোঁফ
তাত্ত্বিক প্রয়োগ
শেষের কথা
অধ্যায়-৬: নারীর চুল: ‘যৌনতা’, ‘প্রলোভন’ ও ‘লিঙ্গ’ ধারণার রাজনীতি (১৬৪-১৮০)
মেডুসা: বিপজ্জনক বিউটি
হিব্রু বাইবেলের চুল-চরিত্র
আবসালম
চুলের বাইবেলীয় তাফসির ও তার প্রবণতা
জেন্ডারের চিহ্ন চুল, জেন্ডার-এর পলিটিক্স
ফুকোর চশমায় নারীর চুল
‘নারীর মাথা কোথায় থাকে?’
বিক্ষোভের চুল, আজাদির চুল
অধ্যায়-৭: ভাষায় বাল (১৮১ – ১৯২)
বাল হইতেছে আলু
অভিধানে ঘোরাঘুরি
প্রাচীন বইপত্রে বাল-এর অর্থ
কেশকম্বলি
বাংলা চুল, হিন্দি চুল, সাহিত্যের চুল
ভাষা-রাজনীতির চুল
বাংলা সাহিত্যের বাল- এর লেখক
পরিশিষ্ট: (১৯৩-১৯৯)
সামারি-টাইপ কয়েকটা কমেন্ট
সহায়ক বইপত্র
বাল–এর ভূমিকা
১.
বালটিক সাগরের প্রবেশপথে একটা দেশ আছে। সেই দেশে জন্মানো জনৈক অলস দার্শনিক লিখছেন, ‘কোনো কাজ শুরুর আগে আমার একটা ভাবনাই কাজ করে— দরকারটা কী?’
এই দার্শনিকের নাম সোরেন কির্কেগার্দ। আমি কির্কেগার্দের অলসতুতো ও সহমত ভাই। প্যারাফ্রেজ কইরা বলি: বাল-এর মতো ‘তুচ্ছ’ বিষয়ে একখানা বই লেখার দরকারটা কী?
দরকারের আগে শানে নজুলটা বলি।
আমার মাথার চুল বেশ বড়। যেই সেই বড় না; আউলা-ঝাউলা প্রকৃতির বড়। বড় চুলের কারণে গত কয়েক বছর ধরে অকল্পনীয় প্যারার মধ্যে দিয়া যাইতেছি। রাস্তাঘাটে পুলিশ আমারে প্রতিমাসে ৩-৪ বার আটকায়। লম্বা চুল দেখে পুলিশ ভাইদের হয়তো মনে হয়, এই লোক নিশ্চয়ই গাঞ্জুট্টি বা হিরুঞ্চি। বেশ উৎসাহ-উদ্দীপনার সাথে তারা দেহতল্লাশি চালায়, আর প্রতিবার 'কিছু' না পাইয়া অবাক ও হতাশ হয়। দুই-একবার এমনও ভাবছি যে, একটু গাজার পুরিয়া বা কোনো মাদক সাথে নিয়া নিবো নাকি? পুলিশ ভাইদের এমন করুণ মুখের দিকে আর তাকানো যায় না!