
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
নোনতা নদীর তীরে বইটি পড়ার পর আমার ভেতরে এক ধরনের শান্ত অথচ গভীর অনুভূতি তৈরি হয়েছে। গল্পের ভেতরের আবহ, চরিত্রগুলোর চলাফেরা, আর তাদের অনুভূতির প্রকাশ খুব স্বাভাবিক এবং বাস্তব লেগেছে। লেখক মোহাম্মদ সাইফ খুব সহজ ভাষায় এমনভাবে গল্পটি সাজিয়েছেন, যা পড়তে পড়তে মনে হয়েছে আমি নিজেই সেই পরিবেশের ভেতর আছি। আমি আগে ভাবতাম হুমায়ূন আহমেদের মতো লেখক হয়তো আর বাংলাদেশে আসবে না। কিন্তু মোহাম্মদ সাইফের কয়েকটি বই পড়ার পর আমার সেই ধারণা বদলেছে। তাঁর লেখার মধ্যে মানুষের অনুভূতি বোঝার ক্ষমতা আছে, ছোট ছোট ঘটনার ভেতর থেকে বড় অর্থ বের করে আনার দক্ষতা আছে। এই বইটিতেও তা স্পষ্টভাবে দেখা যায়। গল্পের গতি ধীর কিন্তু একঘেয়ে না। প্রতিটি অংশ পড়তে ইচ্ছা করে। সংলাপগুলো স্বাভাবিক, জোর করে কিছু মনে হয়নি। বিশেষ করে চরিত্রগুলোর ভেতরের দ্বন্দ্ব আর সম্পর্কের টানাপোড়েন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি আশা করি, লেখক ভবিষ্যতেও এমন সুন্দর, চিন্তাশীল এবং গল্পসমৃদ্ধ উপন্যাস আমাদের উপহার দেবেন। তাঁর কাছ থেকে আরও ভালো কাজের প্রত্যাশা রইল।
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
কোন উপন্যাস কিংবা গল্পের বই পড়া হয়না প্রায় অনেকদিন, তারমানে এই নয় যে পড়ার মতো বই নেই। বই নিয়মিত কিনি এবং প্রতিদিনই কোন একটা বই হাতে নিই, একটু পড়ি আর বলি, আচ্ছা সময় নিয়ে পরে পড়বো। বিসিএসের পড়ার চাপে এই সমস্যাটা হয়েছে... সেই রকম নিয়ম করেই আজ হাতে নিয়েছিলাম এই বইটা। কিন্তু নেয়ার কিছুক্ষণের মাঝে বুঝতে পারলাম যে আমি কি ভুল করে ফেলেছি! এই বই একবার হাতে নেয়ার পর আবার রেখে দেবার বই নয়। এই বই একবার হাতে নিয়ে পুনরায় আর একাডেমিক পড়ায় মনোযোগ দেবার কোন উপায় ছিলো না। অগত্যা বইটা শেষ করাকেই নিয়তি বলে মেনে নিলাম। একজন অচেনা লেখক যে আমাকে এমনভাবে নাড়িয়ে দেবেন, এ চিন্তা আমার মস্তিষ্কের সাত তল্লাটেও ছিলোনা। ব্যাপারটা এমন নয় যে আমাকে নিকট অতীতে কোন নতুন অপরিচিত লেখক মুগ্ধ করেননি। করেছে, তবে তারা পাঠক মুগ্ধতার জন্যে বেছে নিয়েছেন সুবিশাল ক্যানভাস কিংবা ভারী কোন প্লট। কিন্তু মোহাম্মদ সাইফ এমন ছোট ক্যানভাসে হালকা চালে এতো গভীর কিছু অনুভূতি দিয়েছেন যে আমার স্তব্ধ হওয়া ছাড়া আর কোন উপায় ছিলো না... গল্পটা মনিরের। যিনি নিজের ভাষ্যমতে জীবনের চারভাগের তিনভাগ ব্যায় করেছেন মেয়েদের পেছনে আর একভাগ করেছেন অপচয়। অথচ এই অপচয় করা সমগুলোই যাকে আস্তে আস্তে দাড় করিয়ে দিয়েছে জীবনের সামনে। খুব ই প্রকটভাবে কিংবা নিতান্তই প্রচ্ছন্নভাবে গল্পটা কি রিতার নয়? যে রিতার চোখের ভাষা আমরা বুঝিনা, হাসির মানে আমরা জানতে পারিনা, দেখতে পাইনা যার চোখের জল!!! কিংবা এই গল্পটা রুনার। যারা ভাগ্যের কাছে হেরে যায় বারবার, যুগেযুগে, জনম জনম... অথবা হয়তো গল্পটা সেই দ্বিতীয় জীবনের, যে জীবন সকলেই খুব গোপনে যাপন করে যায়। আর মোদ্দাকথা, আমি এই গল্প বলতে চাইনা, আমি বলতে চাই শুধু আমার অনুভূতি।।। অনেক লেখক দেখেছি যারা সস্তা কোন গল্পে ভারি ভারি কথা ঢুকিয়ে ওজনদার একটা ভাব আনার চেষ্টা করেন, অথচ মোহাম্মদ সাইফের নিতান্তই হালকা কথাগুলোই যে আপনাকে অপার মুগ্ধতায় জড়িয়ে দেবে। তেমনি মুগ্ধতা নিয়ে পড়ছিলাম- "প্রখর স্মৃতিশক্তি কোন গুণ না মনির ভাই। সেটা দোষ। অনেক বিষাক্ত দোষ।" "সত্যের কোন শাশ্বত রূপ নেই। ট্রুথ ইজ নট অ্যাবসলুট। সত্য নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। কোন দৃষ্টিতে দেখছ তার উপর" "শোক থেকেই আসে শক্তি। সুখ থেকে নয়, আনন্দ থেকে তো নয়ই। সুখ হচ্ছে আমাদের মনের সবচে আনপ্রোডাক্টিভ অবস্থা।" "প্রেমে পড়া কত সহজ! অথচ সেই কথা বলা এতো কঠিন কেনো? আফটার অল, প্রেম কোন অপরাধ না। পৃথিবীতে প্রেম আছে বলেই পরাগায়ন হয়। ফুল থেকে ফল হয়। ফল থেকে বীজ হয়। আমাদের চারদিকে কেবল প্রেম আর প্রেম। গাছের সাথে মাটির প্রেম। সমুদ্রের সাথে পাহাড়ের প্রেম। তাহলে প্রেমের কথা বলতে এতো সঙ্কোচ কেন? কেন এত অস্বস্তি?" কতো সস্তা কিছু কথা, অথচ কী গভীর তার অনূভুতি! তাই না??? বইটা শেষ করে আমার একুশ বছর আগের রিতাকে দেখতে বড্ড ইচ্ছে হচ্ছিলো... অনেক আগে যেমন ভীষণ ইচ্ছে হয়েছিলো হুমায়ূন স্যারের রূপাকে দেখার, মানিকবাবুর তালবনে বসে কুসুমের সাথে গল্প করার... তেমনি। ওই dt পরিমান ক্ষুদ্র মুহূর্তে আমাকে যদি আলাদিনের দৈত্য জিজ্ঞেস করতো, আপনার একটি ইচ্ছে কি? বলতাম, আমি একবার রিতাকে দেখতে চাই। অনলাইনে বইয়ের ফ্ল্যাপ পড়ার সময় দেখেছিলাম কোন এক রিভিওয়ার লিখেছিলেন, বই পড়ার পর যে কেউ বইটি তার মনের সেলফে রাখতে বাধ্য হবেন, এটা তার গ্যারান্টি... পড়ে আমি খুবই বিরক্ত হয়েছিলাম। একটা লোক গ্যারান্টি কিভাবে দেয়? সবার পছন্দ কি এক? তিনি একটা ধারনা করতে পারেন। ভেবেছিলাম পড়ে নেই, পাঠ প্রতিক্রিয়ায় তাকে ভালো করে ঝাড়বো। অথচ এই আমি সম্পূর্ণভাবে পরাজিত হয়ে তার সাথে সহমত পোষণ করছি। এই লেখায় অসাধারণ উচ্চমানের সাহিত্য নেই, নেই কোন গূঢ় জীবনদর্শন। আছে এক জীবনের গল্প, এক জীবন যাপনের গল্প। যে জীবন আমার, আপনার, আমাদের। যে গল্প সাধারন। সাধারনের মাঝে অসাধারণ... অনন্যসাধারণ।।। ধ্রুব এষের করা প্রচ্ছদটা খুবই চমৎকার। বাইন্ডিং নিখুঁত। ঝকঝকে প্রিন্ট। আমার অসচেতন দৃষ্টিতে কোন বানান ভুল চোখে পড়েনি, শুধু বেশ কিছু যায়গায় 'বাধা কপি'কে 'বাধা কফি' লেখা ছাড়া। মোহাম্মদ সাইফ, এমন সুন্দর একটা স্বপ্ন স্বপ্ন সন্ধ্যা উপহার দেবার জন্য কৃতজ্ঞতা জানানোর কোন ক্ষমতা আমার নেই, ক্ষমতা নেই বইটি সম্পর্কে সবাইকে বলার। তাই আমার এই তুচ্ছ লেখাটি যদি কখনো আপনার চোখে পড়ে, লেখাটিকেই ধরে নিন আপনার প্রতি আমার ভালবাসা... আমার ট্রিবিউট। © [email protected]




