
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো।
Was this review helpful to you?
or
ইসলাম এ ফিরে আসার জন্য বেস্ট বই, যুবক দের জন্য
Was this review helpful to you?
or
আজকে বইটা হাতে দিলাম। বইটা পড়ে আপনাদেরকে সুন্দর একটি চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
Besy
Was this review helpful to you?
or
দ্বীনে ফিরে আসার অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
Good Product. Appreciate rokomari ❣️❣️
Was this review helpful to you?
or
many thanks
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, বই ডেলিভারি তাদের দেওয়া সময়ের মধ্যেই দেয়। এবং বই গুলাও ভাল। জাজাকাল্লাহ
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।।। প্রতিটি যুবকের পড়া উচিত।।
Was this review helpful to you?
or
যুবকদের জন্য খুবই ভালো নসিহাহ করা হয়েছে
Was this review helpful to you?
or
Masallah
Was this review helpful to you?
or
বই রিভিউ #পাঠ_অনুভূতি: এর আগে পুরো বিষয়বস্তু যুবকদেরকে উদ্দেশ্য করে লেখা কোনো বই আমি পড়িনি। সে হিসেবে এ বইটার সাথে সাক্ষাৎ হয়ে নিজের বর্তমান ঈমানের দুর্বলতাগুলো দৃশ্যমান হলো। কি পরিমাণ বেখেয়ালি জীবন পার করে যাচ্ছি সেটা নিরূপণ করতে পারলাম। বইয়ের লেখকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চমৎকার উপস্থাপনার আদলে আমার মতো সমাজের হাজারো যুবকের কি করণীয় -বর্জনীয় সেসব হাতেকলমে দেখিয়ে দিয়েছেন। এই বইতে লেখক একজন সচেতন অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি যুবকদের গাফিলতির জীবন ছেড়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে উধার্ত আহবান করেছেন। যুবকদের বিশ্বাস করাতে চেয়েছেন; তারা যদি নিজেদের পরিবর্তন করতে চায় তাহলে যেন কুরআন ও সুন্নাহর দিকে ফিরে আসে। যুবকদের পরাজিত মন মানসিকতার শৃঙ্খল থেকে ফিরে আসতে খালিদ বিন ওয়ালিদ (র.) এর মতো বীরদের জীবন কাহিনী জানা প্রয়োজন। খামখেয়ালি জীবন থেকে ফিরে আসার জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু চিন্তা, পরকালীন শাস্তির ভয়ই পারে যুবকদের আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসতে। যৌবনের জৌলুশকে যদি যুবক শ্রেণী কাজে লাগাতে পারে- তবে তারা দুনিয়ার পাশাপাশি আখেরাতের জীবনেও সফলতার দেখা পাবে। রসূল (স.) এর সময়ে যুবকশ্রেণী ইসলামের হারানো গৌরব ফিরিয়ে নিয়ে আসতে পেরছিলো নিজেদের মজবুত ঈমান ও আমলের বদৌলতে। এ জামানার যুবকরা যদি সে সময়ের মতো ইসলামের গৌরবকে ফিরিয়ে নিয়ে আসতে চায়, তাহলে তাদের সকল অন্যায় ও পাপাচার থেকে ফিরে এসে মসজিদমুখী হতে হবে। আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে হবে। যত বেশি দ্বীন চর্চা করা হবে, ততবেশী নিজের জ্ঞান বাড়বে। সমাজ পরিবর্তনে নিজের দায়িত্ব, কর্তব্য বিষয়ে অবগত হওয়া যাবে। এ কথা মন ও মগজে গেঁথে নিতে হবে- দুনিয়া হলো আখিরাতের পুঁজি সংগ্রহের অল্প কিছু সময়ের সমষ্টি। যুবক ভাইদের বলবো, আপনাদের জীবন প্রদীপ এখনও নিবে যায়নি। এখনও সময় আছে! ফিরে এসো রবের দিকে। #অনুবাদের_মান: জুবায়ের রশীদ ভাইয়ের অনুবাদের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় আছে। অনুবাদ করার সময় ভাই নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে একজন সাধারণ পাঠকের ভূমিকায় অবতীর্ণ হন। অনুবাদে থাকেনা অতিরঞ্জন ও কঠিন শব্দের ব্যবহার। সবসময় পাঠকের বোঝার সুবিধার্থে যতটা সম্ভব সহজ অনুবাদ করার চেষ্টা করেন। যার পরিপ্রেক্ষিতে অনুবাদ সহজ, সাবলীল ও সর্বজনবোধগম্য হয়। এ বইয়ের প্রতিটি পাতায় পাতায় সে ছাপ স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। #ছাপাও_বাঁধাই: বইয়ের ছাপা ও বাঁধাই যথেষ্ট ভালো হয়েছে। ছাপায় কোনো প্রকার ত্রুটি দেখিনি। বইয়ের বাঁধাইও ছিলো মানসম্মত। প্রচ্ছদে বইয়ের নামের ফন্টের ধরণ অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। #দোষ_ত্রুটি: পুরো বইতে হাতে গোনা কয়েকটা শব্দের বানান ভুল পেয়েছি। বাদবাকি আর কোনো সমস্যা দেখিনি। মানসম্মত সময়োপযোগী বই যুবকদের উপহার দেয়ার জন্য হাসানাহ পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উত্তম বিনিময় দিন, আমিন।
Was this review helpful to you?
or
যুবকদের জন্য অনেক উপকারি একটা বই হে যুবক ফিরে এসো রবের দিকে।
Was this review helpful to you?
or
সেরা একটি বই
Was this review helpful to you?
or
শুধু যুবকদের জন্য নয় বরং যুবক এবং যুবতি সকলের জন্যই খুবই উপকারী এবং অবশ্যপাঠ্য একটি বই, জাযাকাল্লাহ হাসানাহ পাবলিকেশনকে এমন সুন্দর একটি বই আমাদের উপহার দেওয়ার জন্য
Was this review helpful to you?
or
জান্নাত আরা নূর হে যুবক ফিরে এসো রবের দিকে রিভিউঃ ০১ #Rokomari_Book_Club_Review_Competition ❝হে মুসলিম যুবক প্রজন্ম ! ফিরে এসাে তােমাদের মহান রবের দিকে । অন্যায় ও পাপের জীবন ছেড়ে আলাের জীবন গ্রহণ করাে । অতীত নাফরমানি থেকে বিশুদ্ধ হৃদয়ে আল্লাহ তায়ালার নিকট তওবা করাে❞ বই পরিচিতিঃ হে যুবক ফিরে এসো রবের দিকে বইটি আসলে ইসলামি আত্মউন্নয়নমূলক বই বিষেশ করে যুবক ভাইদের জন্য। বইটি রচনা করেছেন শাইখ খালিদ আর-রাশিদ অনুবাদ করেছেন জুবায়ের রশীদ। বর্তমান যুবসমাজের মারাত্মক অবক্ষয় ঘটেছে । তাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে । তাদের চেতনার বিলুপ্তি ঘটেছে । সােনালি যুগের সেসব যুবক যাদের হাতে রচিত হয়েছে ইসলামের ইতিহাস, আজ যুবসমাজ কল্যাণের সেই পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে। তাদের অন্তরে বাসা বেঁধেছে চরম গাফলত ও সীমাহীন আলস্য । আর সেই যুবকদের কিভাবে রবের দিকে ফিরিয়ে আনা যায় সেটিই আসলে বইটির বিষয়বস্তু। বইয়ের বিষয়বস্তুঃ বক্ষ্যমাণ গ্রন্থটি মুসলিম যুব ও তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে তার কর্তব্যের কথা। উম্মাহর প্রতি তার অপরিসীম দায়বােধের কথা। স্মরণ করিয়ে দেবে হারানাে ইতিহাস ঐতিহ্যের কথা। এ গ্রন্থ মুসলিম তারুণ্যকে করে তুলবে অধিকতর সচেতন । তার হৃদয়ে ঈমানের সুবজ বৃক্ষ রােপণ করবে । তার চরিত্রকে করবে সুশােভিত। তার চেতনাকে করবে শানিত। চিন্তাকে করবে চৈত্রের রােদের মতাে স্বচ্ছ ও প্রখর । বইটি কেন পড়বেনঃ যৌবনকাল মানবজীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় । ব্যক্তির এক জীবনের সফলতা ও ব্যর্থতার মাপকাঠি হলাে যৌবনকাল । যার যৌবনকাল হবে সােনালি তার পরবর্তী পূর্ণ জীবন হবে সুখকর ও কল্যাণময় । আর যার যৌবনকাল কাটবে উদাসীনতা আর আলস্যে তার পরবর্তী জীবন হবে দুর্ভোগের । সুতরাং মানবজীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় হলাে যৌবন । সােনালি যুগের যুবকদের পর এলাে এমন এক প্রজন্ম , যারা তাসবিহ , তাহলিল ও তাকবিরের পরিবর্তে অনর্থক কথাবার্তা এবং গাল - গল্পে মেতে থাকে । তারা মিসওয়াকের পরিবর্তে হাতে তুলে নিয়েছে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য । কুরআনের পরিবর্তে হাতে তুলে নিয়েছে পত্রিকা ও অশ্লীল বিভিন্ন ম্যাগাজিন । ইলমি মজলিসকে রূপান্তর করেছে গান - বাদ্য ও সিনেমা নাটকের দ্বারা । কুরআন তিলাওয়াত ও শ্রবণের পরিবর্তে আজকের যুব প্রজন্ম অশ্লীল গান ও মিউজিক শ্রবণ করছে । তারা ভুলে গিয়েছে জিহাদ । জিহাদের পরিবর্তে তারা মেতে উঠেছে ভ্রষ্টতা ও হঠকারিতায় । আজকের যুব ও তরুণ প্রজন্ম অবক্ষয়ের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে । তাদের অন্তরে নেই ইসলামের জন্য আবেগ ও ভালােবাসা । মুমিনদের জন্য নেই দায়িত্ববােধ । আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি তারা ভুলে গিয়েছে । কোথায় সেসব যুবক আর কোথায় আজকের যুব প্রজন্ম ? কী হলাে , আজ মুসলমানদের মধ্যে নেই সেসব ব্যক্তি । নেই সাদ ও মিকদাদ রা . - এর মতাে সাহসী যুবক । নেই খালিদ ও বারা ইবনে মালেক রা . - এর মতাে বীর তরুণ । আজকের যুবকদের ঈমান হয়ে গিয়েছে দুর্বল ও ভঙ্গুর । আর এসব অবক্ষয় থেকে ফিরতে হলে বইটি বিষেশ গুরুত্বপূর্ণ। এ অবস্থা থেকে মুসলিম তরুণ প্রজন্মের উত্তোরণের পথ কীঃ এর থেকে উত্তরণের পথ স্বয়ং তরুণরাই । তারা যদি চায় যে আমরা সংশােধন হবাে , তাহলে তাদের সংশােধন হবে । তারা যদি চায় আমরা দ্বিগুণ নষ্ট হবাে , তাহলে তারা নষ্ট হবে । সংশােধনের চাবিকাঠি তাদের নিজেদের হাতেই । ফিরে আসার মন্ত্র তাদের কণ্ঠেই । তাই হে মুসলিম তরুণ প্রজন্ম । ফিরে এসাে । ফিরে এসাে রবের দিকে । নিজেদের সংশােধনে ব্রতী হও । নষ্ট জীবনকে পেছনে ফেলে এগিয়ে এসাে আলাের দিকে । ইসলামের শাশ্বত চেতনা হৃদয়ে ধারণ করাে । হাতে তুলে নাও আলাের মশাল । জ্বালিয়ে দাও দিকে দিকে ইসলামের নুরের বাতি । হৃদয় থেকে হৃদয়ে প্রজ্জ্বলিত করে ওহির আলাে । বইটিতে আমার ভালোলাগাঃ যদিও আমি যুবক নই তবুও বইটি আমারও খুব কাজে এসেছে। বইটির অনুবাদ সহজ-সরল যা পড়তে পাঠকের কাছে পড়তে কোন ব্যাঘাত ঘটবে না। বইটি রেফারেন্স ভিত্তিক, বইয়ের অঙ্গসজ্জা দারুন। শেষ কথনঃ মুসলিম তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে । নিজেদের আত্মমর্যাদাকে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে । দুনিয়ার উন্মত্ত নেশা , বস্তুবাদের লােভাতুর হাতছানি , পুঁজিবাদের অন্ধত্ব , নাফরমানির জাল ছিন্ন করে ফিরে ইসলামের শাশ্বত আলােয় । শক্তভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর রজ্জুকে । নিজেদের জীবনে বাস্তবায়িত করতে হবে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা মর সুন্নাহ । গড়ে তুলতে হবে সুন্দর পাপমুক্ত জীবন । একনজরে বইটিঃ বইয়ের নামঃ হে যুবক ফিরে এসো রবের দিকে মূলঃ শাইখ খালিদ আর-রাশিদ অনুবাদঃ জুবায়ের রশীদ প্রচ্ছদঃ হাসানাহ টিম পৃষ্ঠাসজ্জাঃ আহসান জামিল পৃষ্ঠাঃ ১৬০ মূল্যঃ ২২০ টাকা প্রকাশনায়ঃ হাসানাহ পাবলিকেশন




