
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শায়েখ আলী তানতাবীর রিজালুম মিনাত তারীখ এর অনুবাদ। এটি শায়েখ আলী তানতাবীর স্বতন্ত্র কোনও রচনা নয় বরং বিভিন্ন মজলিসে ইতিহাসের মহানায়কদের নিয়ে উপস্থাপিত আলোচনার সমষ্টি। তাই এতে রেফারেন্স নেই প্রায় একদমই। তবে বইটি শায়েখ আলী তানতাবী নিজেই অনেকবার সম্পাদনা করেছেন তাই এতে যেমন মৌখিক গল্পের ছাপ আছে, তেমনি লেখার মাধুর্যও স্পষ্ট ফুটে উঠেছে। সব মিলিয়ে বইটি চমৎকার। তবে আলী তানতাবীর নিজের ভাষার চেয়ে অনুবাদ কিছুতেই বেশি সুখপাঠ্য হতে পারে না সেই অনুবাদক যেই হোক না কেমো। আলী তানতাবীর নিজের ভাষায় লেখাগুলো জীবন্ত মনে হয় আমার কাছে। ভালো লাগে। বইটি চায়ের আড্ডার উপস্থাপন হিসেবে প্রায় গল্পই অগোছালো। এই দেখা যায় নুরুদ্দীন যানকিকে নিয়ে গল্প শুরু করলেন তো এর মধ্যেই আবার ঈমাদুদ্দীন আতাবেগ আর সালাহউদ্দীন আইয়ুবীর আলোচনা মুখ্য হয়ে গেলো। শিরোনাম না দেখে বোঝার উপায় নেই এখানে মুখ্য মহানায়ক কে? আড্ডার সময়ে এমনই হয়,কখন কার আলাপ চলে আসে তা আসলে লিস্ট করা থাকে না। এই বই পড়ে আমি ফিকাহবীদ এডমিরাল হিসেবে আসাদ ইবনুল ফুরাতকে নতুন করে চিনলাম। তার জীবনি পড়তে হবে। ইতিহাসের মহানায়কেরা নামে প্রকাশিত ৫৮০ পৃষ্ঠার এই বইটির অনুবাদ করেছেন বড় ভাই Nazmul Haque Sakib হাফিঃ। অনুবাদ সুন্দর হয়েছে। Orpon-অর্পণ প্রকাশন এর এই বইয়ে টাইপ মিস্টেক তেমন বেশি নেই। তবুও,সম্পাদনা ও নজরে সানী গুরুত্বপূর্ণ। 🖊️ জহির বিন আইয়ুব ১০/০৫/২০২৬ রবিবার (দুই দিনে পড়লাম।কাজের ফাঁকে.........পরিমাণ সময় পেয়েই যাই পড়ার জন্য।)




