
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ফিলিপ কে. ডিকের ‘উবিক’ পড়তে গিয়ে বারবার মনে হচ্ছিল, আমি আসলে কোন জগতে আছি? ডিক সাহেবের মাথা যে কী অসম্ভব সব আইডিয়ায় ঠাসা ছিল, এই বইটা তার প্রমাণ। গল্পের সেই 'হাফ-লাইফ' বা মরেও বেঁচে থাকার কনসেপ্টটা মাথা একদম ঘুরিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, অনুবাদটা এতো ঝরঝরে হয়েছে যে ডিকের সেই জটিল সায়েন্স ফিকশন আর সাইকোলজিক্যাল মারপ্যাঁচগুলো বুঝতে কোথাও হোঁচট খেতে হয় না। বর্তমান কালের গদ্যে অনুবাদ হওয়ায় পড়ার সময় মনে হয় চোখের সামনে সবকিছু সরাসরি ঘটছে। প্রতিটা চ্যাপ্টারের শুরুতে সেই রহস্যময় উবিক পণ্যের বিজ্ঞাপনগুলো গল্পে আলাদা একটা আমেজ তৈরি করে। বইটা শেষ করার পর আসলে নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে করে—আমরা যেটাকে বাস্তবতা বলছি, সেটাই আসলে আসল তো? সায়েন্স ফিকশন আর ফিলোসফির এমন মিশেল সচরাচর দেখা যায় না। এক কথায় বলতে গেলে, উবিক একটা ট্রিপের মতো, যা শেষ করার পরও রেশ থেকে যায় অনেকক্ষণ।
Was this review helpful to you?
or
মাইনরিটি রিপোর্ট বই এবং মুভি ২ টাই আমার চেনা এবং ২ টাই আমি পড়েছি এবং দেখেছি । অসাধারণ লেখকের গল্পগুলো, তবে উবিক মাইনরিটি রিপোর্ট থেকেও বেশি দারুণ। গল্পের কনসেপ্ট টাও অনেক দারুণ। পড়ে মজা পাবে পাঠক।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
উবিক! কি নেই এতে? অল্টারনেটিভ রিয়ালিটি, টাইম ল্যাপস, জীবন এবং মৃত্যুর মধ্যবর্তি এক অদ্ভুত জগতে আটকে পরার বিভ্রান্তি, ষরযন্ত্র তত্ত্ব এবং বিরুপ পরিস্থিতি থেকে বের হয়ে আসার মরণপন প্রচেষ্টা! গতকাল রাতে পড়ে শেষ করলাম। মাইন্ডব্লোয়িং রিডিং এক্সপেরিয়েন্স। অনুবাদ এতই অসাধারণ হয়েছে, আমি মুগ্ধ! এমনিতেই পিকেডি'র লেখা বেশ জটিল। মুল লেখকের প্রকাশ ভঙ্গি ধরে রেখে এমন চমৎকার বাংলা অনুবাদ পাওয়া এখনকার সময়ে বেশ রেয়ার। অনুবাদক নাজমুছ ছাকিব এবং পেপার ভয়েজার টিমকে অভিনন্দন বাংলা ভাষায় এমন একটা প্রোডাকশন নামানোর জন্য। আপনি যদি একজন অনুসন্ধানি পাঠক হন, এমন কিছু পড়তে চান যা আগে পড়ে নাই, তবে এই উপন্যাস আপনার অবস্যই পড়া উচিত। কেন? কারণ আপনি এখন যে ধরণের লেখাপত্র পড়ছেন, বা অনেক দিন ধরে পড়ে আসছেন, সেই পাঠ অভ্যাসকে চ্যালেঞ্জ জানানোর জন্য। পাঠক হিসেবে নতুন এক ডাইমেনশনের দিকে যাত্রা করার জন্য।




