
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এ উপন্যাসটা সত্যি দারুণ।
Was this review helpful to you?
or
বইঃ ট্যূইলাইট লেখকঃ স্টেফিন মেয়ার অনুবাদকঃ বশীর বারহান প্রকাশনীঃ ঝিনুক মুল্যঃ ৩২২৳ (২২% ছাড়ে, রকমারি) পৃষ্ঠাঃ ৩৫৩ কাহিনিঃ একটা ছোট্ট শহর ফরকস, আমেরিকার যেকোনো জায়গার চাইতে বৃষ্টি নামে অকস্মাৎ। এই শহরের বাসিন্দা চার্লি, পুলিয়াহ চীফ । যাকে তার স্ত্রী ১৭ বছর আগে ফেলে গিয়েছিল, সাথে নিয়ে যায় তাদের একমাত্র কন্যাকে, যদিও এর মাঝে ১৪ বছর গ্রীষ্মের ছুটি কাটাতে কন্যা কে কাছে পেয়েছেন নিজ বাড়িতেই। আজ ১৭ বছর পর তার সেই কন্যা তার সাথে থাকতে চলে আসছে। মেয়ের জন্য একটা গাড়ি কিংবা ছোট্ট ট্রাক জোগাড় করে ফেলেছেন ইতিমধ্যেই। অসুস্থ বিলি ব্ল্যাক এর গাড়ি। বেশ ভালোই পুরোনো। এই কন্যাটির নাম “ইসাবেলা সোয়ান”। নিজেকে বেলা পরিচয় দিতেই ভালোবাসে। নতুন স্কুলে যাবার পরে বেশ কিছু মানুষের সাথে পরিচয় ঘটে তার।মাইক, এরিক, এঞ্জেলা, জেসিকা। বেলার বাবার বন্ধু বিলি, তার ছেলে জ্যাক এরা মায়া নেকড়ে! বেলার চেয়ে বয়সে ছোট, বেলাকে পছন্দ করে বেশ। ক্যান্টিন এ অদ্ভুত ৫ জন কে দেখে বেলা। একই রকম দেখতে, সাদা চকের মত।গভীর কাল চুল-চোখ। ডঃ কুলীন ও তার স্ত্রীর পোষ্য সন্তান এরা। তাদের মধ্যে এডওয়ার্ড বেশ আলাদা, কোন মেয়েকে তার পছন্দ না। বায়োলজি ক্লাসে বেলার পাশে বসে বেশ অস্বস্তি বোধ করে এডওয়ার্ড , বেলা বুঝতে পারে বেলার শ্যাম্পুর গন্ধ তার ভালো লাগেনি। একপর্যায়ে জানা যায় এদের একজন ভ্যাম্পায়ার। বেলা ও এডওয়ার্ডের সাথে ঘটে কিছু আজব আজব ঘটনা। এক সময় শুরু হয় তাদের প্রেম, অসম প্রেম। বেলাকে নানা বিপদের হাত থেকে বাঁচিয়ে আসছে এডওয়ার্ড । একদিন বেলাকে তাড়া করে জেমস নামের ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। এডওয়ার্ড কি বাঁচাতে পারবে বেলা কে?? এডওয়ার্ড এর এই অদ্ভুত ক্ষমতার রহস্য কি??? কারা এই কুলীন পরিবার?? পাঠ_প্রতিক্রিয়াঃ মুভিটা বেশ আগে দেখা, বইটা বেশি ভাল লেগেছে মুভি থেকে, তবে বানানে বেশ ভুল পেয়েছি অনুবাদে। কাহিনী টা আসলেই সুন্দর, মূল লেখক সার্থক, বইটা পড়তে গেলে লোম খাড়া হয়ে উঠবে । আচ্ছা আমাদের আশেপাশে কোন ভ্যাম্পায়ার নেই তো??




