
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
📖 বই রিভিউ: একগুচ্ছ অর্কিড লেখক: তুষার আব্দুল্লাহ রিজভী ঘরানা: সাইকোলজিক্যাল থ্রিলার / রহস্য উপন্যাস গল্পের কেন্দ্রে আছে এমন একজন মানুষ(লেখক নিজেই) যে কোমায় চলে যায়। কিন্তু গল্পটা শুধু কোমায় যাওয়া আর ফেরার গল্প নয় — কোমার ভেতরে সে এমন এক অদ্ভুত জগতে প্রবেশ করে যেখানে বাস্তব আর অবাস্তবের মধ্যে কোনো স্পষ্ট রেখা নেই। একজন দোকানদার তার যময ভাই আছে একজন দোকানদারের কাছ থেকে সে শুনতে পায় তার ভাই মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নারী ভুড়ি খেলে সুস্থ হয়,সাত-আট মাস পর আবার না খেলে অসুস্থ থাকবে এবং পাগলই থেকে যাবে — এই ধরনের রহস্যময় তথ্য গল্পটাকে একটা অস্বস্তিকর, গা-ছমছমে মাত্রায় নিয়ে যায়। আবার হাত কাটার দাগ হঠাৎ উধাও হয়ে যাওয়ার মতো ঘটনা পাঠককে ভাবিয়ে তোলে — এটা কি স্বপ্ন? বাস্তব? নাকি কোমার ভেতরে দেখা কোনো অন্য জগৎ? লেখক কোমা থেকে ফিরে এসে বাকি গল্পটুকু বলেছেন — এই কাঠামোটা বেশ চতুর। পাঠক প্রথম থেকেই জানে সে বেঁচে আছে, কিন্তু কীভাবে বাঁচল, কোমার ভেতরে কী ঘটেছিল সেই রহস্যই টেনে রাখে শেষ পর্যন্ত। তুষার আব্দুল্লাহ রিজভী তাঁর আগের বইগুলোতেও (প্রণতা,অক্টাক্লোন, অভিশঙ্কা,নাইন টু ফাইভ) সাইকোলজিক্যাল রহস্যের স্বাদ দিয়েছেন। এই বইতেও তাঁর সেই ধারা অব্যাহত। কভার ডিজাইন বেশ আকর্ষণীয় — রাতের আঁধারে একজন মানুষের সিলুয়েট, হাতে অর্কিড। ফুলের সৌন্দর্য আর অন্ধকারের সংমিশ্রণ গল্পের দুই দিকই ইঙ্গিত করে।
Was this review helpful to you?
or
বইটা ভালো ছিলো ♥️♥️




