User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Toibur

      05 May 2026 10:35 PM

      Was this review helpful to you?

      or

      #বুক_রিভিউ পূর্বকথা: ইউএনওডিসি (জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা) এর প্রকাশ করা একটি সমীক্ষায় দেখা যায়- দশ বছরে ১২ থেকে ৩০ বছর বয়সী প্রায় তিন লাখ বাংলাদেশি নারী ও শিশু ভারতে পাচার হয়েছে"। প্রতি মাসে নারী পাচারের সংখ্যা অন্তত ৪০০ জন। *** বইয়ের বিষয়বস্তু ও পজিটিভ দিক: ''সেইভ আওয়ার সিস্টার্স'' বইয়ের আলোচনার বিষয়স্তু হলো- উগ্র হি ন্দু ত্ব বাদী সংগঠন এর ‌'ভাগওয়া লাভ ট্র্যা প' সম্পর্কে সচেতনতা তৈরি করা। বাংলাদেশ ও ভারতে মুসলিমদের অস্তিত্ত্ব মুছে দিয়ে 'অখণ্ড ভারত' প্রতিষ্ঠার জন্য কাজ করছে । আর তাদের কার্যক্রমের একটি প্রধান অংশ হলো মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ত্ব নষ্ট করা, ধর্মান্তরিত করা আর সুযোগ বুঝে ভারতে পাচার করে অর্থের বিনিময়ে নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দেয়া। বইটি পড়ার আগে মিডিয়া ও ফেসবুকে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদগুলোকে নিছক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মনে করতাম। কিন্তু বইয়ে উল্লেখিত রেফারেন্সগুলো দেখার পর আমার ভূল ভাঙ্গে। উগ্রবাদী সংগঠন RSS (এর বাংলাদেশি শাখা 'ই স ক ন') মুসলিম মেয়েদের ধর্মান্তরিত করতে পারলে লক্ষ লক্ষ টাকা, চাকরি আর বাসস্থান সুবিধার ঘোষণা দিয়েছে। সংগঠনের প্রোগ্রামে হিন্দু যুবকদের উৎসাহিত করা হচ্ছে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধ র্ষ ণ করতে। মাসব্যাপী প্রশিক্ষণ দিয়ে শেখানো হচ্ছে হিন্দু পরিচয় গোপন করে কিভাবে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলতে হবে। বইয়ের শুরুতে সত্য ঘটনা অবলম্বনেএকটা গল্প রয়েছে। এই গল্পটি পড়লে 'ভাগওয়া লাভ ট্র্যা প' সম্পর্কে খুব ভালো ধারণা পাওয়া যাবে। পুরো বইকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম ভাগে তথ্য-উপাত্ত দিয়ে বিষয়বস্তুর গভীরতা বোঝানো হয়েছে। দ্বিতীয় ভাগে এর থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে। একদম শেষের দিকে কুরআনের আয়াত ও প্রাসঙ্গিক হাদীসও তুলে ধরা হয়েছে। *** নেগেটিভ দিক: বইয়ের প্রথম অর্ধাংশের গল্প ও আলোচনার সাহিত্যমান বেশ ভালো। কিন্তু ২য় অর্ধাংশে বানান ও সম্পাদনায় বেশ কয়েকটি জায়গায় ত্রুটি রয়েছে। এ অংশটিতে সম্পাদনার প্রয়োজন আছে। এছাড়া বইয়ের প্রচ্ছদসহ বাকী কাজ ভালো লেগেছে। *** বইটি কাদের জন্য? বইটি মূলত মুসলিম মেয়েদের জন্য লিখা। তবে সর্বসাধারণের সতর্কতার প্রয়োজনে যেকোনো পাঠক এই বই থেকে উপকৃত হবেন। এছাড়া যারা 'ভাগওয়া লাভ ট্যা প' ও হি ন্দু ত্ব বাদী আগ্রাসন প্রতিরোধে কাজ করতে আগ্রহী, তাদের জন্য বইটি হাইলি রিকমেন্টেড। *** নাম: সেইভ আওয়ার সিস্টার্স লেখক: সাদ আমির প্রকাশক: দারুল ইলম প্রকাশনী পৃষ্ঠা: ১৩৬ মুদ্রিত মূল্য: ২৬০/- ব্যক্তিগত রেটিং: ৪/৫

      By sah****com

      16 Feb 2026 07:22 PM

      Was this review helpful to you?

      or

      ঘোর অমানিশা চারিদিকে আজ । আকাশ- বাতাস ভারি হয়ে উঠেছে মাজলুমদের আহাজারিতে। আড়ালে-আবডালে প্রতারণা করে ছিনিমিনি খেলছে একটা গোষ্ঠী। লক্ষ্য তাদের একটাই, পৃথিবীর বুক থেকে একটি জাতি ও তাদের ইতিহাস সম্পূর্ণরূপে মুছে ফেলা। . ‘সেইভ আওয়ার সিস্টার্স’ — বইটি বিশেষ সর্তকবার্তা বোনদের জন্য। যাদের ঘিরে ঘটে চলেছে একের পর এক দূর্ঘটনা। এসব দূর্ঘটনা ঘটানোর মূল হোতা কারা, তাদের উদ্দেশ্য কী এসব জানার জন্য পর্যাপ্ত তথ্যের সমাহার এই বইটি। মোট ছয়টি অধ্যায়ে রেফারেন্সসহ আলোচনা করা হয়েছে। শুরুর দিকে যে কারোরই মনে হবে এসব হয়ত কাল্পনিক গল্পকাহিনি। কিন্তু, ঘটনার গভীরে প্রবেশ করার পর শিউরে উঠবে । এসব ঘটনা বাস্তবে মুসলিম বোনদের সাথেই ঘটেছে । . ‘ঘরের শত্রু বিভীষণ’ এটা আসলেই সত্য। শত্রু কখনও অপরিচিত হয় না। এরা চেনা-জানা আপন, একই ঘরের, একই দেশের লোকই হয়ে থাকে। বইটিতে বিভীষণদের পরিচয় উল্লেখ করা হয়েছে। এরা এমনই এক গোষ্ঠী যারা নিজের দেশের মাটি ও মানুষের সাথে ছলনা করছে লোভনীয় অফারে আটকে গিয়ে প্রতিনিয়ত। শর্ত খুব সহজ, সাথে লোভনীয় অফার । শর্ত মোতাবেক কাজটি সম্পন্ন করতে পারলে বিনিময়ে বিনা পরিশ্রমে পেয়ে যাবে ফ্ল্যাট, বড় অঙ্কের টাকা সহ নানান সুবিধা। কে চাইবে এমন অফার হাতছাড়া করতে! তাইতো লোভাতুর হয়ে তারা মুসলিম নারীদের ফাঁদে ফেলছে। অগণিত নারী - শিশু পাচার করছে। মুসলিম নারীদের টার্গেট করে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে, মুসলিম উম্মাহকে একেবারে নিধন করার পাঁয়তারা করছে। . বইটিতে উল্লিখিত হয়েছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পেছনের ও ঘটনা থাকে তা না পড়লে বুঝার উপায় নেই। প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের মূল লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুখোশের আড়ালে থেকে তারা অখন্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসব নেপথ্যের কারিগরদের পরিচয়, তাদের চালানো আগ্রাসন, কুকীর্তি, উপমহাদেশের প্রকৃত উত্তরাধিকার নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। সবশেষে আমাদের করণীয়, সংস্কৃতি ও অপসংস্কৃতি সম্পর্কে সতর্কবাতা, বোনদের ধর্মীয় নির্দেশনা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আলোচনা সমাপ্ত হয়েছে। . বইটি পড়া শেষে মন-মেজাজ ঠিক রাখা সম্ভব হয়নি। পড়া শেষে মনে হলো, কোথায় হারিয়ে গেছে মুসলিম নারীদের বীরত্বের ইতিহাস! কেন চুপচাপ মুহাম্মদ বিন কাসিমের উত্তরাধিকারীরা? মুসলিম নারীদের চারপাশে কেন সুরক্ষার প্রাচীর নেই? শত্রু ঘরে ঢুকে পড়েছে, অথচ এখনও কোনো প্রস্তুতি নেয়া হয়নি প্রতিরূদ্ধ করার! আজ মুসলিম নারীরা কেন ভুলতে বসেছে ইসলামে তাদের মর্যাদা কেমন? কেন তারা সস্তায়, এত সহজে ফাঁদে পা দিচ্ছে? এতটাই কি সহজ মুসলিম জাতিকে পুরোপুরি শেষ করে ফেলা আল্লাহর জমিনে ? . পড়া শেষ হলে কিন্তু দায়িত্ব শেষ হয় না । শেলফে তোলে রাখার মতো না বইটা। কেন জানেন? বিপদ জেনে আপনি নিশ্চিয় বসে থাকবেন না। বিপদ সম্পর্কে সর্তক করতে সবাইকে জানাবেন। আশেপাশে সবাইকে বইটা পড়তে দিয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি। অবুঝ দ্বীন-হীন বোন থেকে শুরু করে দ্বীনি বোনেরা পর্যন্ত তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছে অজান্তে। তাই আজ, এখন, এই মূহুর্ত থেকে সচেতন হওয়া দরকার আমাদের সবারই। উম্মতের বোনদের মান-সম্মান, ইজ্জত-আব্রু হিফাজত করার জন্য এই সতর্কবার্তা জানা, বোঝা দরকার। বইটা শুধু নারীরা না, পুরুষদেরও আরো বেশি পড়া ও জানা দরকার যাতে নিজের মা, বোন, স্ত্রী, মেয়েদের ওপর এই কালো মেঘের ছায়া না পড়ে।

      By 880****880

      30 Jan 2026 07:02 AM

      Was this review helpful to you?

      or

      আলহামদু লিল্লাহ, হাতে পেলাম। ভালো লাগলো।

      By Ashraf Uddin

      06 Jun 2024 01:09 AM

      Was this review helpful to you?

      or

      সব মুসলিম মেয়েদের একবার হলেও পড়া উচিত 💜

      By 880****363

      10 Feb 2025 06:49 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ

      By 880****217

      09 Feb 2025 05:29 AM

      Was this review helpful to you?

      or

      এভাবেই সবাইকে এগিয়ে আসার আহবান জানাই

      By 880****385

      10 Feb 2025 05:49 PM

      Was this review helpful to you?

      or

      হিন্দুত্ববাদের হিংস্র থাবা থেকে আমাদের বোনদের সেইভ করার একটি যুগপৎ বই। আল্লাহ তাতে বারাকাহ দান করুন।

      By 880****617

      08 Feb 2025 07:19 PM

      Was this review helpful to you?

      or

      খুব দরকারি ভালো বই।

      By Khalid Hasan

      14 Oct 2024 04:25 PM

      Was this review helpful to you?

      or

      ◾ পার্সোনাল রেটিং: ৪.৭ (১০ এর মধ্যে) ◾পাঠ প্রতিক্রিয়া: বইটা আমাকে হতাশ করেছে। টপিকস গুরুত্বপূর্ণ ছিল কিন্তু লেখা যেকোনো দিক দিয়েই মানসম্মত মনে হয়নি। লেখায় স্পষ্ট, ট্রেন্ড দেখে জোড়াতালি দিয়ে জাস্ট দৌড়ের উপর প্রকাশ করা হয়েছে। মাঝে এক জায়গায় লেখাও আছে "...আমরা আগের পিডিএফে আলোচনা করেছি।..." লেখায় এতো পরিমাণ ল্যাকিংস আছে যে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে কিছু কিছু স্থানে হাস্যকর মনে হবে। গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন অথচ অনেক জায়গায় তথ্যের কোন রেফারেন্স নেই। রেফারেন্স ছাড়া পাঠক আপনার লেখা কেন বিশ্বাস করবে? এ প্রশ্নের কিছু যৌক্তিক কারণ লেখকের দেওয়া উচিত ছিল! সামনেও দিতে পারেন সমস্যা নেই। লেখা পড়তে পড়তে বোর লাগে। দাওয়াতি উদ্দেশ্যে লেখা হলেও এ বইটা দিয়ে ভার্সিটি লেভেলে দাওয়াতি কাজ বিলাসীতা। যে পড়বে সেই বুঝতে পারবে উনার উপস্থাপনা কতটা দুর্বল। সবচেয়ে বড় কথা, এ সমস্যার মূল স্থান জেনারেল লাইনে। কিন্তু লেখক জেনারেল লাইনের সাইকোলজিই ঠিকমতো বুঝতে পারেননি। আমি ভুল না করে থাকলে, লেখক অবশ্যই কওমী ঘরানার হওয়ার কথা। লেখক দেবতাদের ক্ষেত্রে সম্মানবোধক 'ঁ' ইউজ করেছেন! বিষয়টা অবশ্য খারাপ না। এটা নিয়ে আপত্তিও নেই আমার। পুরো বইতে এই একটা বিষয় ইউনিক লেগেছে তাই উল্লেখ করলাম। পরিশেষে, লেখক কি লিখতে চেয়েছিলেন, কি লিখেছেন আর পাঠক কি বুঝেছে ওল্লহু আ'লাম। ব্যক্তিগতভাবে শুধু টপিকসের গুরুত্ব বিবেচনা করে পড়তে সাজেস্ট করবো। এ টপিকসে অন্য কোন বই থাকলে কখনোই সাজেস্ট করতাম না। আর আরেকটি বিষয়, জেনারেল লাইনের হলে এটি পড়ার সময় যৌক্তিক বিচারবুদ্ধি পাশে রেখে শুধু টপিকসের গুরুত্ব বিবেচনা করে পড়ার অনুরোধ রইল। ◾ সমালোচনা: • সম্পাদনা ভালো হয়নি। মনে হয়, তাড়াতাড়ি করে প্রকাশ করা হয়েছে। প্রুফ ভালোমতো দেখা হয়নি। • প্রচুর বানান ভুল। • রিপিটেশন আছে কিছু। • টপিকস গুরুত্বপূর্ণ কিন্তু উপস্থাপনা সেই তুলনায় দুর্বল। • অধিকাংশ QR-code কাজ করে না। • পৃষ্ঠা ১০৫; সাধু-চলিত এক হয়ে গেছে। • পৃষ্ঠা ১১৪-১১৫; মাত্র দুই পৃষ্ঠাতেই উনি চারটা মজার শব্দ লিখেছেন "প্রকৃত সংস্কৃতি","প্রকৃত সঙ্গা", "প্রকৃত অর্থ", "প্রকৃত সংস্কৃতিমান"! এই তিন শব্দই তার পুরো দৃষ্টিভঙ্গি ও তথ্য উপস্থাপনকে দুর্বল করার জন্য যথেষ্ট। যারা বুঝেন নাই তারা চমক হাসানের 'যুক্তিফাঁদে ফড়িং' বইটা পড়তে পারেন। • পৃষ্ঠা ১১৮; লেখা হয়েছে,"...একারণেই পেঁচাকে লক্ষ্মী পেঁচা বলা হয়।" নামগত দিক থেকে পেঁচা ২ ধরনের। ডাকের উপর ভিত্তি করে পেঁচার নাম ৫ ধরনের। শুধু এক ধরনের না। • পৃষ্ঠা ১১৮; কার্তিক দেবী না, দেবতা। সমালোচনার আরও অনেক হোল আছে কিন্তু এ নিয়ে এত বেশি সময় নষ্ট অনর্থক। ◾বই পরিচিতি: ▪️ বইয়ের নাম: সেইভ আওয়ার সিস্টার্স ▪️ লেখকের নাম: সাদ আমির ▪️ প্রকাশনী: দারুল ইলম

      By SZ Tahsan

      21 May 2024 12:03 PM

      Was this review helpful to you?

      or

      বর্তমান প্রেক্ষাপটে বইটি খুবই গুরুত্বপূর্ণ

      By Abid H Rahat

      18 May 2024 10:23 PM

      Was this review helpful to you?

      or

      "লাভ জিহাদ" শব্দটি কে কে শুনেছেন? কিভাবে মাত্র ১০ বছরে ৩ লক্ষ মুসলিম নারীকে ভারতে পাচার করা হয়েছে। তাদের তৈরি এজেন্ডা লাভ জিহাদকে মুসলিমদের কাজ বলে চালিয়ে দিচ্ছে। যারা "ধ্রুব রাঠির" প্রমান ও দলিল যুক্ত ভিডিও দেখে অভ্যস্ত, তাদের কাছে এই বই ভালো লাগবে। আপনারা এই ছোট বইতে ঠিক তার থেকেও বেশি ডকুমেন্ট ও প্রুফ পাবেন। সাথে আছে সিক্রেট গ্রুপ গুলোর লিংকের কিউ-বার কোড, যে গ্রুপ ফেসবুক হাইড করে রেখেছে। এরা আপনার থেকেও জ্ঞানি মুসলিম সেজে বসে আছে, মেয়েরা বুঝতেও পারে না কি থেকে কি হচ্ছে। পাচার হওয়ার পরে সত্যতার প্রকাশ ঘটে কিন্তু ততক্ষণে অনেক দেড়ি হয়ে গেছে। আপর বোন, মেয়ে কাজিন, জেনারেলের সহপাঠি সবার উপকারের কথা চিন্তা করে হলেও বইটি ক্রয় করে বিতরণ করা উচিত। বইটা সবার পড়া উচিত ও পড়ানো উচিত। এতো সুন্দর করে রেফারেন্স যুক্ত কাজ খুবি ভালো লাগলো। বর্তমানে ফেসবুকের ফেক নিউজ ও স্ক্রিন শটে কোন কিছু বিশ্বাস করা কঠিন। বইটির রেফারেন্স গুলো যথেষ্ট মজবুত। এই বই লিখার মত সাহসী উদ্যোগকে প্রসংসা করতে হয়। লেখক ভাইয়ের উচিত হবে নিজে সাবধাণে ও সেফ ভাবে চলাচল করা।

      By সাদ আমির

      13 May 2024 12:31 AM

      Was this review helpful to you?

      or

      যে বই ঘুমাতে দেয় নি পুরো একটা মাস। যে বই একাকার হয়ে আছে রামাদানের ইবাদাত ও পবিত্রতায়। আমার পুরো রামাদানটা কেটেছে যে বইয়ের কন্টেন্ট ও বিষয়বস্তুর ভয়াবহতায় আচ্ছন্ন হয়ে। আমি জানি না, এই বই কীভাবে পৌঁছবে তাদের হাতে, যাদের জন্য রচিত হয়েছে এই বইয়ের প্রতিটি অক্ষর। আয় আল্লাহ কারিম, আপনিই জানেন সব।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!