
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এই মুহূর্তে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। খানিকটা উদাস মনেই হাতে তুলে নিলাম ওবায়েদ হকের উপন্যাসিকা “উন্মাদ আশ্রম”। এটা অনেক আগেই পড়া হয়েছে। কিন্তু যাপিত জীবনের কোলাহলে বইটা নিয়ে কিছু লেখা হয়নি। ভাবলাম, দু-কলম লেখা যাক। এটাকে অবশ্য রিভিউ টাইপ কিছু ভাবার দরকার নেই। আমি ইদানিং কোনো বই পড়ার পর শুধুমাত্র পাঠ অনুভূতিটুকু প্রকাশের চেষ্টা করছি। এই লেখাটিও ঠিক তেমন। বর্তমান বাংলা সাহিত্যে এবং দেশের পাঠকমহলে ওবায়েদ হক বেশ পরিচিত নাম। তার লেখনশৈলী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এরপরও যদি সংক্ষেপে বলতে হয়- সাবলীলভাবে গল্প বলার ক্ষমতা, মনস্তাত্ত্বিক ও দর্শন নির্ভর সংলাপের ব্যবহার, শব্দ-বাক্য-উপমায় দারুণ মুন্সিয়ানা, ক্ষুদ্রতর বিষয়েও অতি নিখুঁত বিবরণ ও বর্ণনায় তিনি তার পাঠকদের বুঁদ করে রাখেন। ‘উন্মাদ আশ্রম’ এর ব্যতিক্রম নয়। জহির এই উপন্যাসিকার মূল চরিত্র। তার গড়ন, স্বভাব-চরিত্র, শৈশব-কৈশোর, পরিবার, পরিবেশ, কৃতকর্ম, অতীত-বর্তমান সবমিলিয়ে রহস্যময় ও জটিল মানুষ হিসেবে তাকে গড়ে তোলা হয়েছে। ঘটনা পরিক্রমায় পাঠকের হৃদয়ে তার প্রতি কখনো মায়া, কখনো হতাশা, কখনো রাগ, কখনো ঘৃণা জন্মাতে বাধ্য। চরিত্রের পাশাপাশি গল্প-কাহিনি ফাঁদতে লেখক একপ্রকার মাকড়শার জাল তৈরি করেছেন। সেই জালে রয়েছে পরিত্যক্ত এক বাড়ি, সেখানকার রহস্যময় ব্যক্তিবর্গ, ভবঘুরে জীবন-যাপন, কতক চেনা-অচেনা মানুষের স্মৃতি, এমনকি কথা বলতে পারা একটি কাক! আর ঠিক জালের এই মাঝখানে রেখে দেওয়া হয়েছে জহিরকে। সে কি শিকার, না-কি শিকারী? উত্তর মিলবে বইয়ের পাতায়। ওবায়েক হকের লেখায় কেন জানি বড় পরিসরে বিষণ্নতা বিরাজ করে। তবে সেটাকেও তিনি অনায়াসে মুগ্ধতার পর্যায়ে নিয়ে যান। উন্মাদ আশ্রমের প্রতিটি পাতায় রয়েছে অনুভূতির ছড়াছড়ি। লোভ, স্বার্থপরতা, প্রতারণা, মোহমায়া, উদ্বেগ, হতাশা, অপরাধ, ভয়, স্মৃতিকাতরতা, পাপ-পূণ্য, অনুশোচনা ইত্যাদি মনের মধ্যে দলা পাকিয়ে ফেলে। বইয়ের শেষ পৃষ্ঠা অবধি একধরনের ঘোরের মাঝে রাখে। লেখক বেশ দক্ষতার সঙ্গেই সমস্তকিছু ফুটিয়ে তুলেছেন। একজন সাধারণ পাঠক হিসেবে “উন্মাদ আশ্রম” বইটি আমি ভীষণ উপভোগ করেছি। আশা রাখি ভবিষ্যতে লেখক তার পাঠকদের জন্য আরও চমৎকার সব গল্প-উপন্যাস উপহার দেবেন। . বই: উন্মাদ আশ্রম লেখক: ওবায়েদ হক প্রচ্ছদ: অনন্যা চক্রবর্তী প্রকাশনী: বায়ান্ন (’৫২) মুদ্রিত মূল্য: ২৫২
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
কেমন জানি! সচরাচর ওবায়েদ হক এখানে নেই। মনে হচ্ছে জোর করে বসিয়ে দেয়া হয়েছে। কিন্তু তারপরও যথেষ্ট ভালো একটা বই।
Was this review helpful to you?
or
ওবায়েদ হকের আগের বইগুলো থেকে এই বইটা একটু ভিন্ন। কারণটা হচ্ছে বইটার গল্প। বইটার জনরাটা ঠিক করে বলাটা মুসকিল, তবে আমার কাছে সমকালীন এবং ম্যাজিকেল রিয়েলিজম জনরা বলেই মনে হয়েছে। তবে বইটার সবচেয়ে ভালো দিক হচ্ছে লেখকের লেখনী। সব মিলিয়ে বইটা বেশ ভালো লেগেছে আমার কাছে।
Was this review helpful to you?
or
এটাই ওবায়েদ হকের আমার পড়া প্রথম বই।শেষে হতবাক না হয়ে পারিনি।অসম্ভব সুন্দর ছিল।সবগুলো বই নিয়েছি ফ্রেন্ডের থেকে পড়ার জন্য।বাংলা সাহিত্যের কালজয়ী লেখক হতে চলেছে আশা করি।ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা উপন্যাস। হুমায়ুন আহমেদের পরে এখন যারা নতুন লিখছেন তাদের মধ্যে ওবায়েদ হকের লিখাই সবচেয়ে ব্রিলিয়ান্ট মনে হয়েছে আমার কাছে।এতো চমৎকার সব উপমা এই বইতে দিছেন উনি, এক কথায় অসাধারণ। সমসাময়িক ঘটনা গুলাই উনার লেখায় স্থান পায়, এই বিষয় টাও আমার কাছে খুবি ভাল লেগেছে।বইটার উৎসর্গ পত্রটা আমার কাছে সব চেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে, "বুদ্বিজিবী এবং প্রতারকদের"।




