
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"বিনিসুতোর বাঁধন" এমন একটি বই যেখানে লেখক পারিবারিক ও সামাজিক টানা-পোড়েন , ভাই-বোনের ভালবাসা , একতরফা ভালোবাসা , ত্রিকোণ প্রেম , কিশোর প্রেম , ভালোবাসার মানুষের আকস্মাৎ বিশ্বাসঘাতকতা এবং বিচ্ছেদ – এই সবকিছুর সমন্বয়ে খুবই সুন্দর একটি উপাখ্যান পাঠকদের মাঝে তুলে ধরেন। এই বইয়ের প্রতিটি চরিত্র এবং কাহিনী কাল্পনিক হলেও বেশির ভাগই আমাদের বাস্তব জীবনের ঘটমান গল্পগুলোর সঙ্গে মিলে যায়। এখানে বর্তমান সমাজের চিন্তাধারা , সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের কষ্ট-বেদনা ও সামাজিক টানা-পোড়েন এর বিষয় গুলো খুবই মাধূর্যতার সাথে ফুটিয়ে তোলা হয়েছে । এই গল্পে একটি বিষয় আমার কাছে ভীষণ ভালো লেগেছে —ভালোবাসলেই যে ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতেই হবে এমন কিছু নেই কাউকে ভালোবাসলেই যে ভালোবাসায় সূখ শান্তি পূর্ণতা পেতে হবে এমন কিছু নেই , মাঝে মাঝে ভালোবাসার মানুষটাকে ভালো থাকতে দেওয়ার জন্য হলেও নিজের পূর্ণতা বিসর্জন দিতে হয় । ভালোবাসায় সবসময়ই সূখ শান্তি আর আর পূর্নতা হয় না । ভালবাসলে কষ্ট , ত্যাগ , বিসর্জন ইত্যাদি সহ্য করার ক্ষমতা থাকা লাগে। লেখক এই বিষয়টিকে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। লেখক বইয়ের প্রতিটি পাতায় পাতায় তার প্রতিভা আর মাধূর্যতা ছড়িয়ে দিয়েছেন। তবে বইটি পড়ে সম্পুর্ন করার পর কেন যেন আমার ভালোবাসার উপর থেকে মনটাই উঠে গিয়েছে 🥲 কী বিশ্রি ভাবেই না সব ভালোবাসা গুলোর বিচ্ছেদ হলো! বাকি সবার টা না হয় মেনে নিলাম কিন্তু শ্রাবণ আর পায়রা কি দোষ করেছিল? এই লেখকের একটা জিনিসই আমাকে খুব দুঃখ দেয় । উনি কখনোই হ্যাপি এন্ডিং দিতে পারেন না , পাঠক-পাঠিকাদের কাঁদিয়ে তবেই শান্তি পান। কিন্তু তবুও উনার লেখা এতটাই সুন্দর যে যতই কাঁদি না কেন উনি নতুন কোনো বই প্রকাশ করলেই সঙ্গে সঙ্গে তার সংগ্রহ করে ফেলি। পরিশেষে লেখকের জন্য রইল অনেক অনেক শুভকামনা 💙
Was this review helpful to you?
or
দারুণ আবেগ সম্বলিত এই সুন্দর নামের বইটি আমার সংগ্রহে আছে। ইনশাআল্লাহ ধামাকা রিভিউ দিব।




