
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই রিভিউ : থিংক স্ট্রেইট আমরা মানুষ! স্বভাবতই মানুষ চিন্তা করতে বেশ পছন্দ করে। জীবনের ছোট-বড় সবরকম ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা চিন্তা করে। এই ভাবনাচিন্তা কখনও ঠিক হয় আবার কখনও হয় ভুল। মানব মস্তিষ্ক বেশ জটিল এক যন্ত্র। এই যন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু কলাকৌশল আছে। এই কলাকৌশলগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে পারলে চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে। আমাদের সফলতা নির্ধারিত হয় সঠিক চিন্তা থেকে। আর সঠিক চিন্তা আসে ব্রেনের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে। . 📌পাঠ্যানুভূতি : বর্তমানে অনেক বিষয় নিয়ে আমি বিক্ষিপ্ত চিন্তার মধ্যে দিয়ে দিনাতিপাত করছি। পরামর্শের জন্য অনেকের শরণাপন্ন হয়েছি। অনেকেই বাস্তবধর্মী সমাধান জানিয়ে উপকৃত করেছেন। তারপরও ভেবেছি, সরল ও যৌক্তিক ভাবনার ওপর লেখা কোনো বই পড়বো। ঐ ভাবনা থেকেই মূলত ‘থিংক স্ট্রেইট’ বইটা পড়ার ইচ্ছা হয়। . বইটা পড়া শেষে এখন অনেকটা মানসিক চাপমুক্ত আছি। নিজের জটিল ও এলোমেলো চিন্তাগুলো একপাশে রেখে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। লেখক দারিয়াস ফোরক্স নিজ জীবনের সিদ্ধান্তগুলো কোন উপায়ে নিতেন সে ব্যাপারে ধারণা পেলাম। তিনি একজন দূরদর্শী ব্যক্তি। জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কীভাবে ভাবনাচিন্তা করলে সফল হওয়া যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জানিয়েছেন কীভাবে আমরা ভুল চিন্তা করি, কীভাবে চিন্তা করা উচিত, চিন্তা করার সঠিক গাইডলাইন। . 📌বইটা কেন পড়বেন: ‘থিংক স্ট্রেইট’ কথাটার মানে হলো, কোনো বিষয় নিয়ে অহেতুক আবেগ বা জটলা ছাড়া সোজা ও যৌক্তিকভাবে ভাবা। আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার শুরুতে আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। সহজভাবে সবকিছু ভাবার মতো মানসিকতা তৈরী করুন। অনেক সময় নিয়ে কোনোকিছু ভাবনাচিন্তা করার চেয়ে উত্তম হলো, মনকে কিছু সময়ের জন্য ছুটিতে পাঠানো। এতে করে আপনি ঠান্ডা মাথায় সঠিক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন। ভাবনার জটলায় হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসবে না। . এই বইটা পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আমাদের জীবনমান নির্ভর করে আমাদের চিন্তার মানের ওপর। আপনার চিন্তা যদি নির্ভুল হয়, আপনার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার কারণে আপনার সফল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে বেড়ে যাবে। ভুল-ভ্রান্তির হার হ্রাস পাবে। কখনও কারো অনুমান ও একপক্ষীয় মতামতের ওপর সিদ্ধান্ত নেবেন না। শুরুতে আপনার ভাবনাগুলোকে সাজিয়ে নিবেন এবং পরবর্তীতে তা কাটছাঁট করে কেবল বাস্তবধর্মী চিন্তাগুলোকে গুরুত্ব দিন। . নিজের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বৃদ্ধির জন্য ডায়েরি লিখুন। এমন খাতে বিনিয়োগ করুন, যেখান থেকে লাভ আসবে। প্রতিমাসে কিছু টাকা জমানোর অভ্যাস করুন। অপ্রয়োজনীয় কোনোকিছু কিনবেন না। নিজেকে সফলদের তালিকায় স্থান দেওয়ার জন্য সব সময়ই সব কাজের খুঁটিনাটি যাচাই করতে হবে। মাত্রাতিরিক্ত ভেবে সময়ের মতো গুরুত্বপূর্ণ নেয়ামতের অপচয় করবেন না। টাকা বা সম্পদ গেলে তা আবার উপার্জন করতে পারবেন, কিন্তু সময় পুনরায় ফিরে পাবেন না। . 📌অনুবাদের মান: শিরিন রিতুর অনুবাদ সাবলীল, ঝরঝরে হয়েছে। পড়ামাত্র লেখকের কথাগুলো বুঝতে পেরেছি। অনুবাদে চেনাজানা শব্দ, বাক্যের ব্যবহারের কারণে পড়তে আরাম পেয়েছি। লেখকের নাম না লিখলে বোঝা যাবে না, এটা কোনো অনুবাদ বই ছিলো! . 📌বইয়ের এ টু জেড : বইয়ের প্রচ্ছদ আকর্ষণীয় হয়েছে। বিষয়বস্তু হাইলাইটস করার জন্য ঠিকঠাক কভার। কাগজের মান সন্তোষজনক পেয়েছি। ছাপা এবং বাঁধাইও হয়েছে যুতসই। প্রিমিয়াম প্রডাকশনের জন্য হাতে নিলেই সুখানুভূতি আসে। রেটিং দিবো ১০/৯.৫ . 📌শেষকথা : আপনি যদি মন থেকে চান, আপনার চিন্তাগুলো উন্নত হওয়া উচিত, আপনার কর্ম পরিকল্পনা নিখুঁত হোক; তাহলে ‘থিংক স্ট্রেইট’ বইটাকে অবশ্যপাঠ্য বইয়ের তালিকায় এড করবেন। আশাকরি বইটা আপনার ভাবনাকে শানিত করতে বেশ সহায়ক হবে। হ্যাপি রিডিং। ......................................................... Review From : Muhammad Ashraful




