
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#মনাকাশে_ধ্রুবতারা_বেশে বই: মনাকাশে ধ্রুবতারা বেশে লেখক: ইসরাত জাহান দ্যুতি প্রকাশনী: অন্যধারা কিছু গল্প থাকে যা শেষ হওয়ার পরেও মনের মধ্যে এক দীর্ঘ রেশ রেখে যায়।"মনাকাশে ধ্রুবতারা বেশে" ঠিক তেমনই একটি গল্প। ফেসবুকে পড়ার সময় যতটুকু ভালো লেগেছিল, বই হিসেবে পড়ার পর সেই মুগ্ধতা যেন দ্বিগুণ হয়ে ধরা দিয়েছে। লেখিকার চরিত্র গঠন এবং কাহিনীর বুনন এত নিখুঁতভাবে করেছেন যে, গল্পের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। একদম সহজ ভাষায় লিখেছেন। পড়ার সময় দারুণ উপভোগ করেছি। গল্পের মূল আকর্ষণ শারফান শায়াফ। সে জেদী, রাগী, মেধাবী এবং প্রচণ্ড বুদ্ধিমান। তার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার ব্যক্তিত্ব। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সে তার স্বকীয়তা বজায় রেখেছে। তার ভালোবাসা প্রকাশের ধরন যেমন মারাত্মক, ঠিক তেমনি কাউকে জ্বালানোর ক্ষেত্রেও সে মারাত্মক। তার পাগলাটে প্রেম আর প্রতিশোধপরায়ণ রূপ পাঠককে আটকে রাখতে বাধ্য করবে। সানা স্নিগ্ধতার প্রতিচ্ছবি। ঠিক যেন শারফানের বিপরীত মেরুর মেয়ে সানা। অতিরিক্ত কোনো কৃত্রিমতা নেই তার মাঝে, বরং এক সহজ, সরল, স্নিগ্ধ এবং লাজুক। শারফানের নাজেহাল করা আর সানার সেই মিষ্টি লাজুক প্রতিক্রিয়াগুলো গল্পের এক অন্যতম সুন্দর দিক। দুজনের স্বভাব সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও তাদের ভালোবাসার ধরণটা দারুণ। বইতে বন্ধু মহলের দিকটা চমৎকার করে লিখেছেন। পড়ে একদম মুগ্ধ হয়েছি। রিহান এবং ইয়াজ শারফানের বিপদের ছায়া আর ভরসার স্থল। এমন একদল বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। পিতা-পুত্রের রসায়ন টা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। শাফিউল হক এবং শারফানের মধ্যকার সম্পর্কটি দারুণ ছিল। বাবা সামনে রাগ দেখালেও আড়ালে ঠিকই ছেলেকে আগলে রেখেছেন। এছাড়া সানার বাবা মোস্তফা সাহেব, জারা, মেহু, নাজমা বেগম এবং ট্যারা মামার মতো চরিত্রগুলো কাহিনী দিয়ে আরো চমৎকার করে এগিয়ে নিয়ে গেছে। গল্পটি শুধু প্রেমের নয়, বরং এতে ফুটে উঠেছে সুন্দর পারিবারিক বন্ধন এবং একইসাথে আপন মানুষের করা নিদারুণ বিশ্বাসঘাতকতা। গল্পের টুইস্টগুলো আপনাকে বারবার চমকে দেবে। বিশেষ করে বর্ধিত অংশটুকু ছিল গল্পের এক অসাধারণ সমাপ্তি। যারা একটি পরিপূর্ণ রোমান্টিক এবং ফ্যামিলি ড্রামা সম্বলিত গল্প খুঁজছেন, তাদের জন্য "মনাকাশে ধ্রুবতারা বেশে" একটি মাস্ট-রিড বই। লেখিকার লেখনশৈলী এবং কাহিনীর গভীরতা আপনাকে মুগ্ধ করবেই।




