
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
“মৃত্যু হাসে বাঁ চোখে” বইটি আসলে পুরাই স্ক্যাম! কেননা প্রকাশনার দাবি- উপন্যাসিকাটি লেখকের প্রথম মৌলিক বই। অথচ পড়ার সময় কিংবা পড়ে শেষ করে মনে হবে, লেখক মহাশয় ইতোপূর্বে দশ-বারোটি উপন্যাস লিখে ফেলেছেন। নইলে এত ঝরঝরে এবং অসাধারণ লেখনশৈলী কোনো নতুন লেখকের বইয়ে পাওয়া সম্ভব, তা বিশ্বাসই হবে না। ক্লিকবেইট খতম! এবার মূল আলোচনায় আসি। পড়ে শেষ করলাম সামসুদ্দোহা রিফাতের অতিপ্রাকৃত বা ভৌতিক উপন্যাসিকা ‘মৃত্যু হাসে বাঁ চোখে’। বইটি সম্পর্কে যদি এক শব্দে কিছু বলতে বলা হয়, তাহলে বলব- দুর্দান্ত। কিন্তু বইয়ের কাহিনি সম্পর্কে যদি বলতে বলা হয়, তাহলে এক হাজার শব্দও কম পড়ে যাবে। এতটাই জটিল এবং প্যাঁচানো এর গল্প-কাহিনি। আর এখানেই লেখক ভূয়সী প্রশংসার দাবিদার। প্রথম বইতে তিনি সেইফ গেইম খেলেননি। বরং চ্যালেঞ্জ নিয়েছেন। বেছে নিয়েছেন জটিল গল্প। চমৎকারভাবে তা বইয়ের পাতায় ফুটিয়েও তুলেছেন। আর এটা মোটেও কোনো চাট্টিখানি ব্যাপার নয়। অল্পকথায় এবং স্পয়লার ছাড়া কাহিনি তুলে ধরা মুশকিল। তারপরও সংক্ষেপে একটু বলা যাক। মোট দুটি স্তরে গল্প এগিয়ে গিয়েছে। একটিতে বর্ণিত হয়েছে প্রত্নতত্ত্ববিদ ইমতিয়ার কবিরের জীবন। অপরটি বর্ণিত হয়েছে সামসুল নামের এক পেশাদার খু*নির জীবন। এর বাইরে পৃথক আরও কয়েকটি সময়কালের উল্লেখ রয়েছে, যা হাজার বছরের পুরনো ঘটনার সাক্ষ্য বহন করে। কাহিনি পরিক্রমায় কবির তার পেশা ও ব্যক্তিগত জীবনে বেশ কতক বিপদের সম্মুখিন হয়। একাধিক চরিত্র এবং ঘটনার সুঁতো গিয়ে মিলিত হয় একটি বস্তুতে- বিধ্বস্ত কালো মূর্তি। যার মাথার মগজ রাজকীয় মুকুটের ন্যায়, সেইসাথে বাঁ চোখের কোনো অস্তিত্ব নেই। এমন বস্তুর কোনো অতীত ইতিহাস জানা নেই কবিরের। কিন্তু সে বুঝতে পারে, এটা একের পর এক বিপদ ডেকে নিয়ে আসছে তার জীবনে। সৃষ্টি করেছে অস্তিত্বের সংকট। এমনকি তার ৬ বছর বয়সী কন্যার প্রাণনাশেরও শঙ্কা তৈরি হয়েছে। কীভাবে এর থেকে পরিত্রাণ মিলবে? এসবের সূত্রপাতই-বা কোথা থেকে? উত্তর মিলবে উপন্যাসিকার পাতায়। পৌরাণিক গল্পগাঁথা, প্রাগৈতিহাসিক ঘটনা, যাদুবিদ্যা, অতিপ্রাকৃত ঘটনাবিশেষের এক মলাটবন্দী পরিবেশনা ‘মৃত্যু হাসে বাঁ চোখে’। গল্প এত সাবলীলভাবে বর্ণনা করা হয়েছে যে, ১৯২ পৃষ্ঠার বইটি পড়তে কোথাও বিন্দুমাত্র খটকা লাগে না। কাল্পনিক কাহিনিকেও বাস্তব মনে হয়। পরিমিত সংলাপের সঙ্গে ঘটনার বিশদ বর্ণনা ভয়ের আবহকে বেশ সুন্দরভাবে গড়ে তুলেছে। মানব জীবনের অতি পরিচিত দুটি বিষয়- বংশ গৌরব এবং রক্তের টান; এ উপন্যাসিকার মূল ভিত্তি। যা অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন লেখক। সবমিলিয়ে বইটির পাঠ অভিজ্ঞতা দারুণ ছিল। সামসুদ্দোহা রিফাত; বইপ্রেমী অনেকের কাছেই নামটি চেনা পরিচিত লাগবে। বই সম্পর্কিত বিভিন্ন গ্রুপ, ফেসবুক, ইন্সটাগ্রাম এবং গুডরিডসে একজন সক্রিয় সদস্য। বিচক্ষণ পাঠক। প্রচুর বই পড়েন, চমৎকার রিভিউ লেখেন, দারুণ বইছবি তোলেন। তার পাঠক থেকে লেখক হয়ে ওঠার যাত্রাটা আমাদের অনেকেরই জানা। ব্যক্তিগতভাবে তার এই অগ্রগতি আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে। একজন পাঠক হিসেবে চাওয়া থাকবে, আগামীতে আরও অনেক চমৎকার বই তিনি আমাদেরকে উপহার দেবেন। লেখকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা অতিপ্রাকৃত, ভৌতিক কিংবা পুরাণ সম্পর্কিত গল্প-কাহিনি পছন্দ করেন, তারা অবশ্যই ‘মৃত্যু হাসে বাঁ চোখে’ বইটি পড়ে দেখবেন। হ্যাপি রিডিং। . বই: মৃত্যু হাসে বাঁ চোখে লেখক: সামসুদ্দোহা রিফাত প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ প্রকাশনী: সতীর্থ প্রকাশনা মলাট মূল্য: ৩৬০
Was this review helpful to you?
or
রিফাত ভাইয়ের লেখার সাথে পরিচিত হই তার ছোটগল্পের ইবুক সংস্করণ “ছায়া ও কায়ার কিসসা ” পড়ে। তারপর নিশুতি ৭ ও তোমার চোখে জুলাই'য়ে ভাইয়ের লেখা পড়েছি। মূলত তার গল্পের থিমটা বা প্লটটা একেবারেই ইউনিক হয় সবসময়। এজন্যই খুব করে চাইছিলাম তার মৌলিক বই আসুক। উপন্যাসেও ব্যাপারটা ধরে রেখেছেন। বইয়ে লেখক যেকোনো ছোটখাটো ঘটনার একেবারে নিখুঁত বর্ণনা দিয়েছেন , যেটা অতিরিক্ত-ও নয়। পড়ার সময় মনে হয়েছে যেন চোখের সামনে সবকিছু ঘটছে। যদিও শুরুর দিকে মূল কাহিনীতে যাওয়ার আগ পর্যন্ত লেখা সামান্য ধীরগতির ছিল , বাট কাহিনীতে ঢোকার পরে পাঠককে একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। গল্পের ফ্লো হারায়নি সামান্য সময়ের জন্য-ও। চরিত্রায়ন গুলোও ভালো হয়েছে ছোটখাটো একটা ভুল নজরে আসছে। আর শেষ দিকে একটা মাত্র বানানে ভুল পেয়েছি। সম্পাদনায় আরেকটু খেয়াল রাখলে ভুল দুটো হতোনা বলেই বিশ্বাস।




