
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শেল সিলভারস্টাইন রচিত, ওয়াসি আহমেদের অনুবাদে ৫৬ পৃষ্ঠার ‘দ্য গিভিং ট্রি’ বইটি বেশ আরাম করে পড়তে আমার সর্বসাকুল্যে সময় লেগেছে চার মিনিট! জি, ঠিকই পড়েছেন। মাত্র চার মিনিটে বই শেষ। তবে গল্পের গভীরতা এবং মর্মার্থে যদি ডুবে যেতে পারেন, তাহলে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আপনার হৃদয়ে এটার রেশ থেকে যাবে। সচিত্র এই শিশুতোষ গ্রন্থটি যতটা শিশুদের, ততটা বড়দেরও। ছোটরা নিঃসন্দেহে পড়ে আনন্দ পাবে। তবে উপলব্ধির জায়গাটিতে বড়দের সহযোগিতা প্রয়োজন। ঘরের ছোট বাচ্চাটিকে পড়ে শোনানোর জন্য এটি একটি আদর্শ বই। গল্পের বিষয়বস্তু সম্পর্কে বইয়ের ফ্ল্যাপে অল্পকথায় সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে-- “দ্য গিভিং ট্রি বইয়ের গল্পটি একটি গাছ ও একটি ছোট ছেলের সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। ছেলেটি বড় হতে থাকে, তার চাহিদা বদলায়, জীবনের পথে সে দূরে সরে যায়; তবু গাছটি তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে বারবার নিজের সবকিছু বিলিয়ে দেয়। সহজ ভাষা, সংক্ষিপ্ত বর্ণনা এবং সাদা-কালো সরল চিত্রের মাধ্যমে এই বইটি ত্যাগ, ভালোবাসা, মানব-প্রকৃতির সম্পর্ক এবং জীবনের দীর্ঘ যাত্রা সম্পর্কে গভীর প্রতীকী অর্থ তুলে ধরে। দশকের পর দশক ধরে The Giving Tree অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বের অন্যতম বহুলপঠিত শিশুতোষ বই হিসেবে পাঠকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।” . বই: দ্য গিভিং ট্রি মূল: শেল সিলভারস্টাইন অনুবাদ: ওয়াসি আহমেদ প্রচ্ছদ: পরাগ ওয়াহিদ ধরন: শিশুতোষ গ্রন্থ প্রকাশনা: জ্ঞানকোষ প্রকাশনী মলাট মূল্য: ২০০




