
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হিমালয়ের কোলঘেঁষা দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক লীলাময় আয়তনে ছোট্ট দেশ ভূটান। প্রকৃতির অপার সৌন্দর্য যেন এখানেই ঢলে পড়ছে। লেখকের ব্যক্তিগত অনুভূতির সংমিশ্রণ ও ভূটানের নৈসর্গিক দৃশ্য সংবলিত লেখক শফিক আশরাফ'র ২০২৬ সালে প্রকাশিত ১০ পর্বের একটি ভ্রমণমূলক গ্রন্থ "ভুটান পাশের বাড়ির সুন্দরী "। প্রায় সকলেরই শখ দেশ-বিদেশ ভ্রমণের। কিন্তু সুযোগ, সময়, অর্থ সব মিলিয়ে হয়ে ওঠে না। তাই ভ্রমণ সাহিত্যের মাধ্যমে মানুষ পৌঁছে যেতে পারে তার স্বাপ্নিক বাস্তবতায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) ঐকতান কবিতায় বলেছেন, "সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে— যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।" ডিজিটাল যুগে অনলাইনের মাধ্যমে মুহুর্তের মধ্যে আমরা বিশ্বের যেকোনো প্রান্তে পৌঁছে যেতে পারি। জানতে পারি এই লীলাভূমি সম্পর্কে। আবার চোখে প্রত্যক্ষভাবে না দেখাও দেখা, রসাস্বাদন করার উপযুক্ত মাধ্যম সাহিত্যিকের দৃষ্টিভঙ্গির আলোকে ভ্রমণবৃত্তান্ত পাঠ করা। কেননা এখানে শুধু স্থানিক বর্ণনা নয়, পাশাপাশি থাকে লেখকের ব্যক্তিগত আবেগ, অনুভূতি, প্রেম ও ভালোবাসার প্রতিফল। এই গ্রন্থটিও ঠিক তেমনিভাবে লেখক উপস্থাপন করেছেন। বাংলাদেশ থেকে যাত্রা আরম্ভ করে মাঝে ভারত পাড়ি দিয়ে ভূটান পৌঁছা, সেখানকার পরিবেশ, পাহাড়ি হিমেল হাওয়া, ভূটানের বিভিন্ন দর্শনীয়, সাংস্কৃতিক ও ধর্মীয় স্থান এবং ভূটানী মানুষের আতিথেয়তার পাশাপাশি তাদের জীবনধারা সম্বন্ধেও পরিচয় করিয়ে দেন। শুধু বিদেশ ভ্রমণই নয় এখানে আছে একটি সুখী পরিবারের জীবন্ত চিত্র। সেই সাথে লেখক পুরো গ্রন্থ জুড়েই বুনন, স্বননের কথা-বার্তা, ভাই বোনের খুনসুটি ঝগড়া, নানান বিষয়ে মতের অমিল আর প্রতিযোগিতা পাঠককে শৈশবের স্মৃতিচারণ করায়। গ্রন্থটিতে আগা-গোড়া বর্ণনা, প্রকাশভঙ্গি, বিষয়বস্তু সব মিলে এক দারুণ চমৎকারিত্ব সৃষ্টি করেছে। তাই খুব সহজেই বোধগম্যতার পাশাপাশি রসাস্বাদন করাতেও সফল হয়।
Was this review helpful to you?
or
গ্রন্থ: ভুটান পাশের বাড়ির সুন্দরী। লেখক: শফিক আশরাফ। “সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে— যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।” [কবিতা: ঐকতান, কবি: রবীন্দ্রনাথ ঠাকুর।] এই পৃথিবী এত বিশাল, এত অপূর্ব যতই দেখি মনে হয় কিছুই দেখলাম না! মনে ক্ষোভ জন্মে। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দেশ ভ্রমণ করেও, মনে করেছেন তিনি কিছুই জানেন না। তাই তিনি জ্ঞানের তৃষ্ণা মেটাতে ভ্রমণবৃত্তান্ত পড়তেন। এইদিক দিয়ে রবির সাথে আমার কিছুটা মিল আছে। ভ্রমণ বলতে আমার দেশেরই কিছু দেখা হয় নি, বিদেশ তো দূরের কথা! তবে পৃথিবীকে জানতে, আমি রবির মতো ভ্রমণবৃত্তান্ত পড়তে ভালোবাসি। তবে এখন ডিজিটাল যুগ, তাই ট্রাভেল ভ্লগ দেখে আরও মুগ্ধ হওয়া যায়। কিন্তু বইয়ের বর্ণনায় যে তৃপ্তি আছে, তা আমি ভিডিও দেখে অনুভব করতে পারি না। আজকে বই দিবসে শফিক আশরাফ স্যার আমাকে তাঁর লেখা একটি বই দিয়েছেন। বইটির নাম “ভুটান পাশের বাড়ির সুন্দরী”। একটি অসাধারণ বই। বইটিতে একই সাথে আছে ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা, ভুটানের মানুষদের বর্ণনা, ভুটানের বিভিন্ন ঐতিহাসিক স্থানের ইতিহাস, আর সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো একটি সুখী পরিবারের গল্প। শফিক স্যার সবকিছু এত সুন্দর করে লিখেছেন, সহজ সাবলীল ভাষায় মনমুগ্ধকর বর্ণনা। বইটি পড়লে মনে হবে দৃশ্যগুলো চোখের সামনে ভাসছে। তবে সব কিছুর চেয়ে আমাকে আকর্ষিত করেছে স্যারের পরিবারের পবিত্র বন্ধন, মিষ্টি সম্পর্কের গল্প। স্যারের বর্ণনায় বুঝতে পারবেন একটি সুখী পরিবারের গল্প। স্বামী-স্ত্রীর মিষ্টি সম্পর্ক, সন্তানের সাথে পিতার বন্ধন, ভাই বোনের খুনশুটিতে ভরা দুষ্টু মিষ্টি সম্পর্ক, সব কিছু অসাধারণ। বিশেষ করে আমায় আকর্ষিত করেছে স্যারের ছেলে স্বনন। এত চঞ্চল বাচ্চা, শিশুত্বের সবটুকু চাঞ্চল্য, কৌতুহলে পরিপূর্ণ তার জীবন। স্যারের সাথে স্বননের সম্পর্ক অনন্য৷ পিতা পুত্রের এই সমীকরণ আমার বড্ড ভালো লেগেছে। এই মুহুর্ত গুলোর গল্প পড়ে আনমনেই বাবাকে মনে পড়ছিল! সে কথা থাক। শফিক আশরাফ স্যারের লেখা, “ভুটান পাশের বাড়ির সুন্দরী” বইটি সবার পড়া উচিত। একই সাথে জ্ঞান অর্জন এবং আনন্দপূর্ণ সময় কাটাতে এই বইটি এক অনন্য সৃজন।




