পুতুলের জন্মদিন
আখতারুল ইসলাম
চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের আউটারে প্রতি বছরের মত এবারও বিজয় দিবস উদ্যাপন হচ্ছে। বিজয় মেলা। আমরা বিজয় মেলায় যাবো শুনে শাওন খুব খুশি হয় সেও মেলায় যাবে।
শাওনের বয়স সবে পাঁচ বছর। জানুয়ারিতে ইশ্কুলে যাবে। বাসায় একটু আধটু পড়ালেখা করে যদিও ক, খ বা গ, ঘ ভালো করে পার্থক্য করে উচ্চারণ করতে পারে না। ঘরভর্তি তার খেলনা, বিভিন্ন গাড়ি, বাড়ি, হাড়ি, পাতিল কিন্তু একটা পুতুলও নেই।
আমাকে বলল বাবা, এই বাবা। আমাকে একটা পুতুল কিনে দিবে, আমি খেলব। আমি ঠিক আছে বলে সায় দিলাম।
শাওন বলল, ঠিক আছে মানে কী?
বাববা! আমার সোনামনি দেখি মানে কী জিজ্ঞাসা করছে?
শোন, ঠিক আছে মানে হল! তোমাকে পুতুল কিনে দেবো।
শাওন খুশি হয়! থ্যাঙ্ককিউ বাবা!
ওকে অয়েলকাম।
চাকুরি করার ফলে মেলায় যাওয়ার ছুটি তেমন হয় না। তাই ১৬ই ডিসেম্বর ছুটির দিন হওয়াতে সে দিনই মেলায় যাবো ঠিক করলাম।
১৬ই ডিসেম্বর বের হলাম। বাবা এটা কি? এখানে এতো মানুষ কেন?
ওর এতো প্রশ্ন শুনে কিছুটা অবাক হই! শোন বাবা, এটা হল বিজয় মঞ্চ! সবাই এখানে বিজয় দিবসের কথা বলতে এসেছে।
বিজয় দিবস কী?
আচ্ছা শোন!
আমাদের দেশ বাংলাদেশ! এটা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর স্বাধীন হয়। যে দিন স্বাধীন হয় সেদিন আমাদের বিজয় দিবস, জন্ম হয় বাংলাদেশের। এতে যুদ্ধ করতে গিয়ে অনেক মানুষ মারা যায়। যারা দেশের জন্য মারা যায় তারা শহীদ। যারা যুদ্ধ করেছিল, তাদের মুক্তিযোদ্ধা বলে। তাদের মনে রাখার জন্য, যুদ্ধ করতে গিয়ে কিভাবে শহীদ হল সে সব কথা বলবে, যুদ্ধ দিনের কথা। ১৯৭১ সালের ২৬ মার্চ যুদ্ধ শুরু। প্রায় ৯ মাস পর আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয় লাভ করি। আর তুমি বড় হলে পড়ালেখা করতে করতে সব জানতে পারবে।
ঠিক আছে বাবা।
আমরা বিজয় মেলায় ঘুরছি।
অনেক স্টলে ঘুরছি! নানা ধরনের খেলনা পুতুল, শাওন এটা নিবে না ওঠা নিবে। অনেক সময় দর দাম মিলছে না, আর তাতে শাওনের কান্না। শেষে বাধ্য হয়ে একটা পুতুল নিয়ে বাসায় ফিরলাম। শাওন মহাখুশি। পুতুলের নাম দেয় ডল, যদি ইংরেজি নাম তবু পুতুলের সাথে কথা, পুতুলের সাথে খাওয়া, ঘুম সব কিছু, পুতুলকে কাপড় পড়ায়, রান্না করে খাওয়ায়। কেউ আসলে রাজ্যের সব অভিযোগ, যেদিন আমার মা আসছিল। মাকে বলল, দাদু মনি, দেখনা আমার ডল মনি কিছু খায় না! না খেতে খেতে কেমন রোগা হয়ে যাচ্ছে! দাদুমনি তুমি ডল কে বল না খেতে। আমার মা নাতির এসব দেখে মুছকি মুছকি হাসে।
বেশি হাসলেও সমস্যা। শাওন বুঝতে পারে। আমার ঘরে গিয়ে বাবা! বাবা! দেখ না। দাদুমনি হাসে, আমি বলল কেন! বলল ডল কিছু খাচ্ছে না। মা, ঘর থেকে ডাকে।
মা বলল! দাদু ভাই শোন আমি বলেছি এখন ডল খাবে!