Close
  • Look inside image 1
  • Look inside image 2
  • Look inside image 3
  • Look inside image 4
  • Look inside image 5
  • Look inside image 6
ষোলো: ১২তম সংখ্যা image

ষোলো: ১২তম সংখ্যা (পেপারব্যাক)

ষোলো টীম

Total: TK. 50

down-arrow
ষোলো: ১২তম সংখ্যা

ষোলো: ১২তম সংখ্যা (পেপারব্যাক)

(সাইজ: ৬.২৫*৯.২৫ ইঞ্চি)

পাঠকেরা একত্রে কিনে থাকেন

এই ই-বুক গুলোও দেখতে পারেন

বইটই

বইটির বিস্তারিত দেখুন

গুটি কয়েক মানুষ, একটি স্বপ্ন আর আকাশ ছোঁয়ার প্রত্যয়-এই নিয়েই যোলো'র পথচলার সূচনা। সেই স্বপ্ন বুকে লালন করে আজ চার বছরেরও অধিক সময় ধরে যোলো পথ চলছে; শুধুমাত্র তোমাকে জীবনের পথচলা শেখাবে বলে। তোমাকে ধাক্কা দিয়ে খাঁদে ফেলে দেওয়ার জন্য জীবনের প্রতি বাঁকে বাঁকে দাঁড়িয়ে আছে অসংখ্য শ্বাপদ আর বিপথগামী লোকেরা। জীবনের এই গোলকধাঁধা পার করার জন্য চাই সঠিক দিকনির্দেশনা দেবে এমন একজন বিশ্বস্ত বন্ধু। যোলো শুরু থেকেই তোমার সেই বন্ধু হতে চেয়েছে। তাই তো যোলো'র এত নিরলস পরিশ্রম। তোমার হাতে থাকা 'ষোলো ১২তম সংখ্যা' সেই পরিশ্রমের ফল।

ষোলো জানে তোমার ভৌতিক গল্প কত পছন্দের! তাই তো প্রতিবারের মতো এবারের সংখ্যাতেও একেবারেই ভোলেনি ষোলো। তবে এবারে কল্পকাহিনির পাশাপাশি বাস্তব ভৌতিক ঘটনা থাকছে যোলোর পাতায়, যা তোমার গায়ের লোম খাঁড়া করে দেবে। আমাদেরকে মানবতা, নারী অধিকার ও মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো মুখোসের আড়ালে যে কতটা জঘন্য ও পৈশাচিক কাজে লিপ্ত, তা তোমার কল্পনাকেও হার মানাবে। এছাড়া গোয়েন্দা গল্প 'রহস্যারোহী' তো থাকছেই।

তোমাদের অনেকের কাছেই পড়ালেখা খুবই যন্ত্রণার, পড়ালেখা নিয়ে নানা সমস্যা তোমাদের। তোমাদের মুশকিল আসান করার জন্য ষোলোতে নিয়মিত থাকে 'ফেলটুস থেকে টপার'। তোমাদের সফল উদ্যোক্তা হবার যাত্রা সহজ করতে যোলোর নতুন ধারাবাহিক আয়োজন 'টিনপ্রেনার' থাকছে এই সংখ্যায়। তাছাড়া তোমাদের জীবনঘনিষ্ঠ নানা সমস্যা সমাধান ও দিকনির্দেশনা দেওয়ার জন্য থাকছে গল্প, প্রবন্ধ, গ্রাফিকস ইত্যাদি। পৃথিবীর অবাক করে দেওয়া বিভিন্ন জায়গা সম্পর্কে তোমাদের জানাতে ষোলোর নিয়মিত প্রচেষ্টা থাকে। এবার যোলো তোমাদের নিয়ে যাবে 'নরকের দরজা'র কিনারায় ও সময়ের শেকলমুক্ত এক দ্বীপে।

তোমার মেধাকে আরও শানিত করতে ষোলোর নিয়মিত আয়োজন 'বুদ্ধি খাঁটাও' এবং 'রহস্যজট' এবারও বাদ যায়নি। ষোলো নিয়ে তোমাদের নানা ধরনের প্রশ্ন থাকে, সেগুলোর উত্তরও রয়েছে এই সংখ্যায়। আর হ্যাঁ, যোলো চায় তোমরা শুধু শিক্ষার্থী না থেকে সমাজের সক্রিয় সদস্য হয়ে ওঠো। তাই প্রতিবারের মতো এবারও যোলোর মলাটে তোমাদের জন্য থাকছে সামাজিক অ্যাক্টিভিজনের বিভিন্ন দিকনির্দেশনা।


Title ষোলো: ১২তম সংখ্যা
Editor
Publisher
Edition 1st Published, 2026
Number of Pages 80
Country বাংলাদেশ
Language বাংলা

Reviews and Ratings

sort icon

Product Q/A

Have a question regarding the product? Ask Us

Show more Question(s)

Customers Also Bought

loading

Similar Category Best Selling Books

prize book-reading point
Superstore
Up To 65% Off

Recently Viewed

cash

Cash on delivery

Pay cash at your doorstep

service

Delivery

All over Bangladesh

return

Happy return

7 days return facility

Video

0 Item(s)

Subtotal:

Customers Also Bought

Are you sure to remove this from bookshelf?

Write a Review

ষোলো: ১২তম সংখ্যা

ষোলো টীম

৳ 50 ৳50.0

Please rate this product