Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Muhammad Masud books

followers

মোহাম্মদ মাসুদ

সময়ের ধারাবাহিকতায় কিছু মানুষের জন্ম হয়, যারা দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেয়। তিনি তেমনি একজন- যিনি তারুণ্যের প্রতীক, সময়ের বলিষ্ঠ ও সাহসী সাংবাদিক। সেই ১৯৯৬ সালে দৈনিক খবর-এর একজন থানা রিপোর্টার হয়ে কর্মজীবন শুরু করলেও কাজ করেছেন বাংলাবাজার, খবরের কাগজ, চিত্রবাংলা, সিঙ্গাপুর থেকে প্রকাশিত প্রবাসী, মনোরমা, ছায়াছন্দ, সুগন্ধা, পূর্ণিমা, ছুটি-সহ অনেক পত্রিকায়। সর্বশেষ দৈনিক আজকের কাগজ ও অর্থনীতির কাগজ-এ কাজ করেছেন এবং দৈনিক অন্যদিগন্ত ও দৈনিক কুমিল্লা প্রতিদিন-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

বর্তমানে তিনি দৈনিক সবুজ বাংলাদেশ-এর প্রকাশক ও সম্পাদক।

বাংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএসপি)-এর প্রচার সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইউনিট চিফ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিলর, কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা’র নির্বাহী সদস্য। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত।

২ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমূল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম শামসুল হক এবং মা আয়েশা বেগম।

মোহাম্মদ মাসুদ এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed