Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Nafisa Tabassum Khan books

followers

নাফিসা তাবাসসুম খান

নাফিসা তাবাসসুম খান সমকালীন বাংলা সাহিত্যের একজন উদীয়মান লেখিকা। ২০০৪ সালের ১৪ই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় তাঁর জন্ম। ছোটবেলা থেকেই সৃজনশীলতার প্রতি ঝোঁক থাকলেও বর্তমানে তিনি সাহিত্যে নিয়মিত পদচারণা করছেন। শিক্ষাজীবনে নাফিসা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২১ সালে এসএসসি এবং ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত আছেন। শুরুতে অবসর যাপনের মাধ্যম হিসেবে লেখালেখিকে বেছে নিলেও, সময়ের সাথে সাথে এটি তাঁর নেশা ও পেশায় পরিণত হয়েছে। এখন তিনি পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের পাশাপাশি লেখালেখিতে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন। লেখিকা নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সাহিত্যের সকল ‘জনরা’ নিয়ে কাজ করতে আগ্রহী। ২০২৬ সালের অমর একুশে বইমেলায় তাঁর প্রথম গ্রন্থ 'এমনও নিদানের দিনে' প্রকাশিত হয়, যার মাধ্যমে লেখক হিসেবে তাঁর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

নাফিসা তাবাসসুম খান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed