Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

 Nasim Reza books

followers

নাসিম রেজা

নাসিম রেজা ঝিনাইদহ জেলার মহেশপুরে জন্মগ্রহণ করেন এবং খুলনার প্রাণবন্ত পরিবেশে বেড়ে ওঠেন। খুলনা পাবলিক কলেজে শিক্ষাজীবন সম্পন্ন করার পর তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB) থেকে মার্কেটিংয়ে বিএবিএ এবং ফাইন্যান্সে এমবিএ (Cum Laude) ডিগ্রি অর্জন করেন।


বর্তমানে তিনি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি-তে ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন প্রধান এবং মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন উপ-প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক খাতে প্রায় ১৭ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা তাঁকে আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও আর্থিক অপরাধ প্রতিরোধে একজন দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


পেশাগত জীবনের ব্যস্ততার মাঝেও সাহিত্য তাঁর নীরব অনুরাগ ও সৃজনের আশ্রয়। মানুষ, সময় ও জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলোকে তিনি তাঁর লেখায় সংবেদনশীল ও গভীর ভাষায় তুলে ধরেন; যেখানে অভিজ্ঞতা, মানবিকতা ও চিন্তার এক অনন্য মেলবন্ধন প্রতিফলিত হয়।

নাসিম রেজা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed