Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ashraful Islam books

followers

আশরাফুল ইসলাম

আশরাফুল ইসলাম” ২০০৭ সালে ২৯ শে ডিসেম্বর বিভাগের বাগেরহাট জেলার রামপাল উপজেলার ধলদাহ গ্রামের এক শান্ত পরিবেশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ কামাল শেখ এবং মাতার নাম পলি বেগম। তিনি পরিবারের একমাত্র সন্তান। মানুষের জীবনের কিছু কথা থাকে অনুচ্চারিত, কখনো কিছু অনুভূতি থাকে অপূর্ণ, কিছু স্মৃতি থাকে অগোচর যা তাঁর লেখার প্রধান অনুপ্রেরণা। উপসংহার থেকে ভূমিকা সৃষ্টি করা তাঁর খুব শখ। ইতোমধ্যে তাঁর প্রকাশিত গ্রন্থ— “চিরকুট”একটুকরো কাগজে একগুচ্ছ অনুভূতি। এই বইটিতে তিনি আগের দিনের স্মৃতি, বর্তমান সমাজ ও ভালোবাসা তুলে ধরেছেন, এবং তুলে ধরেছেন অনন্য অনুভূতির ছোঁয়া যেন প্রতিটি কথা আপনাকেই নিয়ে লেখা। লেখকের কলমে ফুটে উঠেছে মানবজীবনের অপ্রকাশিত কথা, যা ইতোমধ্যে একটু একটু করে পাঠকসমাজে সমাদৃতি অর্জন করছে। তাঁর ভবিষ্যৎ জীবন অনির্ধারিত এবং অনিশ্চিত, তবে তাঁর বেঁচে থাকার আয়ু যতদিন বরাদ্দ আছে, ততদিন তিনি পাঠকের জন্য লিখে যাবেন। তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি হয় গ্রামের ছোট্ট পাঠশালায়। পরবর্তীতে ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি এবং ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইলেক্ট্রিক্যাল বিভাগে ফাইনাল বর্ষে।

আশরাফুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed