Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Zubair Sardar Margin books

followers

জুবায়ের সর্দার মার্জিন

জুবায়ের সর্দার মার্জিন।

কবির কাব্যপ্রেমের আবির্ভাব খানিকটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, তার পিতা মোঃ আলাউদ্দিন সর্দার আশি ও নব্বইয়ের দশকে শতাধিক কবিতা রচনা করেছেন দর্শিক পিতার সাহিত্যপ্রেম তাকে গভীরভাবে সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করেছেন, বাকিটা তার চারপাশের আবহমান প্রকৃতির অবদান যা তাঁকে নৈসর্গিক সাহিত্যজগৎ, সমাজ, মানুষ ও ভালবাসার আধ্যাত্মিক সম্রাজ্যের সাথে পরিচয় করিয়ে দিয়েছে।

চিত্রা, মধুমতি, বলেশ্বর নদীর অববাহিকায়, তিনটি ভিন্ন জনপদের (ঢাকা, বরিশাল এবং খুলনা) প্রান্তরেখায় অবস্থিত একটি স্নেহময়ী উপজেলা চিতলমারীতে (জেলা বাগেরহাট), ১৯৯১ সালের ২১শে নভেম্বরে জন্ম নিয়ে এই ছোট্ট উপশহরের প্রানকেন্দ্রে কেটেছে কবির দুরন্ত শৈশব ও প্রাণোচ্ছল কৈশোর (প্লে টু দশম শ্রেণি)।

মাটি ও ধানের ঘ্রাণমাখা জনপদে বেড়ে ওঠা এই কবির শৈশব কেটেছে শিকড়ের খুব কাছে থেকে আবহমান বাংলার গ্রামীন জীবনকে উপভোগের মধ্য দিয়ে। ছোট্ট গঞ্জের সরলতা, দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও পারিবারিক মূল্যবোধ তাঁর ভাবনার ভেতর গভীর ছাপ রেখে গেছে।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব সাইন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচ.এস.সি এবং চিতলমারি সরকারি শামছুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এস.এস.সি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্ক প্রতিযোগিতার সাথে সম্পৃক্ত হন এবং ২০১৭ সালে এটি এন বাংলায় আয়োজিত জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় তার দল চ্যাম্পিয়ন হন এবং তিনি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। মূলত বিতর্কের স্ক্রিপ্ট লিখতে গিয়েই লেখালিখির প্রাথমিক সূত্রপাত ঘটে।

পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিক শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন, শিক্ষার্থীদের স্কলারশিপ ও উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শদানে ছয় বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ভবিষ্যৎ প্রজন্মের পথনির্দেশনায় তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে এক মানবিক ও দায়বদ্ধ পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সামাজিক অঙ্গনে তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য, ভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দান, জাতীয় বিতর্ক আন্দোলনে অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব গঠন, পাঠাগার স্থাপনে সক্রিয় ভূমিকা পালন এবং জ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে তিনি সমাজমুখী চিন্তাকে লালন করে চলেছেন। এই বহুমাত্রিক অভিজ্ঞতার সমন্বয় তাঁর কবিতায় এনে দিয়েছে বাস্তবতা, আধ্যাত্মিকতা, সংবেদনশীলতা এবং অন্তর্দর্শনের এক অনন্য মিশ্রণ।

জুবায়ের সর্দার মার্জিন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed