ড. আলী রেজা
ড. আলী রেজা| একাডেমিক নাম মো. আব্দুর রশিদ। টাঙ্গাইল জেলাধীন ভূঞাপুর উপজেলার বরকতপুর গ্রামে ১৯৭৭ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি জন্ম। পিতা মো. বন্দে আলী ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক| মাতা রওশন আরা গৃহিণী। সাত ভাই ও দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ আলী রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি লাভ করেন যথাক্রমে ১৯৯৬ ও ১৯৯৭ খ্রিস্টাব্দে। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ খ্রিস্টাব্দে লাভ করেন এমফিল ডিগ্রি। তিনি ২০২৫ খ্রিস্টাব্দে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি সম্পন্ন করেছেন।
পেশা : অধ্যাপনা।
প্রকাশিত কবিতাগ্রন্থ : স্বপ্নরাঙা চোখ (প্রথম প্রকাশ ২০০৭), দ্বিতীয় সংস্করণ ২০২০।
উপন্যাস : এতোদিন কোথায় ছিলে (২০০৮); যুবতী কন্যার মন (২০০৮); প্রেমসুখ প্রেমদুঃখ (২০০৮)।
গবেষণাগ্রন্থ : শরৎসাহিত্যে মানবতাবাদ (২০১৮) ।
প্রবন্ধগ্রন্থ : সাহিত্যে ব্যক্তি ও সমাজ (২০১৯); সাহিত্য ও মুক্তির সংগ্রাম (২০২১); অনাবাদি মানবজমিন : চিন্তাচাষির মর্মপীড়া (২০২৩) ।
সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততা
সভাপতি : স্বরবৃত্ত আবৃত্তি সংসদ, ভূঞাপুর, টাঙ্গাইল।
সদস্য সচিব : যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ভূঞাপুর উপজেলা শাখা।
সাধারণ সম্পাদক : বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা শাখা।
সাংগঠনিক সম্পাদক : ভূঞাপুর কেন্দ্রীয় সাহিত্য সংসদ, ভূঞাপুর।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক : বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), টাঙ্গাইল জেলা শাখা।
আজীবন সদস্য : প্রিন্সিপাল ইবরাহীম খাঁ পাঠাগার, ভূঞাপুর।
সদস্য : সম্মিলিত সাংস্কৃতিক জোট, ভূঞাপুর।
সদস্য : পুষ্পকলি প্রতিবন্ধি বিদ্যালয়, ভূঞাপুর।
সদস্য : দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভূঞাপুর উপজেলা শাখা।
পুরস্কার ও সম্মাননা : লেখাপ্রকাশ সাহিত্য পুরস্কার (২০১৭); বাংলাদেশ কবি-লেখক ফোরাম সম্মাননা (২০১৭); নবদিগন্ত সাহিত্য পুরস্কার (২০১৭); টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার (২০২১); কাব্যশ্রী সাহিত্য পুরস্কার (২০২৫)।
email : [email protected]