Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Kazi Tanvir Hossen books

follower

কাজী তানভীর হোসেন

কাজী তানভীর হোসেন ২০০৪ সালের ৭ জুলাই বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে একজন কলামিস্ট, সাংবাদিক এবং সমকালীন রাজনীতির নিবিড় পর্যবেক্ষক। অল্প বয়সেই তিনি রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, বিজ্ঞান ও দর্শনে গভীরভাবে নিমগ্ন হয়ে একটি স্বতন্ত্র চিন্তাধারা গড়ে তুলেছেন। জীবনের অর্থ এবং অস্তিত্বের জটিলতা নিয়ে তাঁর বিশ্লেষণ পাঠকদের ভাবতে বাধ্য করে।

২০২৪-২০২৫ সালের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কাজী তানভীর হোসেন একজন কট্টর সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর স্বতন্ত্র ও সাহসী মতামত প্রকাশ করেছেন। প্রচলিত ধারণার বিপরীতে, তিনি ‘আওয়ামী ফ্যাসিবাদ’-কে কেবল একটি অবিচার হিসেবে দেখেন না; বরং তিনি এটিকে একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের একটি রূপ হিসেবে বিবেচনা করেনÑ যা তাঁর রাজনৈতিক দর্শনের একটি বিতর্কিত ও গতানুগতিকতাহীন দিক।

‘জুলাই বসন্তের নেপথ্যে গ্রন্থে কাজী তানভীর হোসেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও সাংবাদিকসুলভ দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের এক সাহসী ও তাত্ত্বিক বিশ্লেষণ উপস্থাপন করেছেন। ছাত্রজীবনে তিনি বামপন্থী রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, যার প্রভাব তাঁর বর্তমান লেখায় সুস্পষ্ট। বর্তমানে তিনি বৈশ্বিক পুঁজিবাদবিরোধী আন্দোলন পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন দেশের মুক্তিকামীদের সাথে তাত্ত্বিক ও প্রায়োগিক ঐক্য এবং সংহতি গড়ে তুলছেন। একজন লেখক ও সক্রিয় রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে তিনি সমসাময়িক তরুণ প্রজন্মের কাছে একটি বিকল্প দর্শনের বার্তাবাহক।


কাজী তানভীর হোসেন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed