Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Zobair Hasan Sarkar books

follower

জোবাইর হাসান সরকার

ডাকনাম জোবাইর হাসান। ছদ্মনাম বৃক্ষপ্রেমী, পুরো নাম মোঃ জোবাইর হাসান সরকার। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বালিয়াপাড়া গ্রামের সরকার বাড়ির বিখ্যাত কৃষক পরিবারে ২৮ ডিসেম্বর ২০০২ সালে জন্মগ্রহণ করেন। বাবা মোঃ সেলিম মিয়া, মাতা মোছাঃ রহিমা খাতুন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। ২০১২ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হন। এরপর তিনি ২০১৮ সালে ঐতিহ্যবাহী চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় নান্দাইল, ময়মনসিংহ হতে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এবং বৃক্ষের প্রতি অগাধ ভালোবাসায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট আড়াইহাজার, নারায়ণগঞ্জ হতে ডিপ্লোমা ইন এগ্রিকালচার সম্পন্ন করেন। তারপর তিনি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি-তে বিএসসি ইন এগ্রিকালচারাল সায়েন্স-এ ভর্তি হন। সাহিত্যের প্রতি ভালোবাসা এবং পারিবারিক কারণে কবি আইইউবিএটি ত্যাগ করেন। বর্তমানে তিনি দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘সিটি ইউনিভার্সিটি’তে বিএসসি ইন এগ্রিকালচার (অনার্স) প্রথম বর্ষে পড়াশোনা করছেন। তিনি মূলত লেখালেখি শুরু করেন ছোটবেলা থেকেই। বর্তমানে পুরোদমে লিখে যাচ্ছেন এবং তার কবিতা জনপ্রিয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কবি বৃক্ষকে যেমন ভালোবাসেন, সাহিত্যকেও ততটুকু ভালোবাসেন! তিনি বিশ্বাস করেন বৃক্ষ ছাড়া যেমন মানুষ বাঁচে না, সাহিত্য ছাড়া ভাষার মর্যাদা থাকে না! সাহিত্য ভাষাকে সমৃদ্ধ করে। এটিই কবির প্রথম একক কাব্যগ্রন্থ। তাছাড়াও তার কয়েকটি যৌথকাব্যগ্রন্থ রয়েছে। তিনি সকলের কাছে দোয়া এবং সৃষ্টিকর্তার কাছে সহযোগিতা প্রার্থনা করেন, যেন বাংলা সাহিত্যে ক্ষুদ্র একজন লেখক হিসেবে কিছুটা হলেও অবদান রাখতে পারেন।

জোবাইর হাসান সরকার এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed