Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Zahirul Islam books

follower

যহীরুল ইসলাম

যহীরুল ইসলাম। জন্ম নোয়াখালীতে, ১৯৯৫ সালে। শৈশব আর বেড়ে ওঠা সেখানেই। পড়াশোনার হাতেখড়ি নাটেশ্বর মাদীনাতুল উলূম মাদরাসায়। এবং সেখানেই মাধ্যমিক শিক্ষা লাভ করেন। গহন-হৃদয়ে লালিত স্বপ্নের টানে অধ্যয়ননিবিষ্ট ও স্বপ্নচাষী এই লেখক ছুটে যান স্বর্ণপ্রসূ দারুল উলুম মাদানীনগর। পরবর্তীতে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ এবং নদওয়াতুল ওলামার জ্ঞানসোপান বেয়ে তিনি অর্জন করেছেন হাদিস, ফিকহ ও আরবি সাহিত্যের গভীর প্রজ্ঞা। উপমহাদেশের প্রখ্যাত গবেষক ইতিহাসবিদ নুরুল হাসান রাশেদ কান্ধলবি হাফিযাহুল্লাহর মত ব্যক্তিত্বের সান্নিধ্যে শাণিত হয়েছে তার চিন্তা ও মনন। মজবুত হয়েছে তার জ্ঞান ও পাণ্ডিত্য। ছাত্রজীবন থেকেই তিনি কলমের সঙ্গে গড়ে তুলেছেন নিবিড় সম্পর্ক। তিনি লিখেন উম্মাহর জন্য, এই ভঙ্গুর সমাজের জন্য। তিনি লিখেন ব্যথাতুর তাড়না থেকে। শিক্ষকতার মহান দায়িত্ব আঞ্জামের পাশাপাশি তিনি নীরবে-নিভৃতে লিখে চলেছেন। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার অর্ধ-ডজনেরও বেশি গ্রন্থ। জ্ঞান ও কলমের এই সম্মিলিত অভিযাত্রায় তিনি হয়ে উঠেছেন সময়ের এক উজ্জ্বল, সম্ভাবনাময় জ্ঞানসাধক। দীপ্তিমান তুরুণ আলেম। আল্লাহ তাকে কবুল করুন। তার ইলম ও আমলে বারাকাহ দান করুন। আমিন।

যহীরুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed