Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Monirul Talukder books

followers

মনিরুল তালুকদার

সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করলেও ঢাকার সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে স্নাতক এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া সরকারি গ্রাফিক্স আর্টস ইন্সটিটিউট থেকে গ্রাফিক্স ডিজাইন এন্ড প্রিন্টিং-এর উপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। তিনি একজন ডিজাইনার, প্রচ্ছদ শিল্পী ও ব্যবসায়ী। পেশাগত জীবনে শত ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নিবিড়ভাবে জড়িয়ে রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালিখি করে ইতিমধ্যে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করছেন।

২০২৪ অমর একুশে বইমেলায় তাঁর প্রকাশিত ১ম উপন্যাস ‘মজনু’ পাঠক মহলে বেশ সুনাম কুড়িয়েছিল। এরই ধারাবাহিকতায় ২০২৫ বইমেলায় প্রকাশিত ‘পারু’ তাকে পাঠকের হৃদয়ে আলাদা স্থান করে দিয়েছে।

‘অতৃপ্ত আর্তনাদ’, ‘আমার প্রেম তোমার জন্য কবিতা’ ও ‘নিরানব্বইয়ের কবিতা’ তাঁর প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ। ‘সাদা কালো মেঘের জীবন গল্প’ তাঁর প্রকাশিত যৌথ গল্পগ্রন্থ। ‘কণ্ঠস্বরের নির্বাচিত গল্প ও কবিতা’ গ্রন্থে তাঁর কবিতা এবং ছোটগল্প প্রকাশিত হয়েছে। এছাড়াও নিরানব্বই বন্ধুদের লেখায় প্রকাশিত ‘নিরানব্বইয়ের সাহিত্য-১,২,৩ ও ৪’, ‘ঊন শতাব্দী’ এবং ‘ক্যানভাস’ গ্রন্থসমূহে তাঁর লেখা গল্প ও কবিতা নিয়মিত প্রকাশ পায়।

মনিরুল তালুকদার এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed