Sort

Reset Sort

Filter

Reset Filter

By Authors

By Categories

Price

Languages

Discount

Ratings

Shobdokotha Prokashon books

Shobdokotha Prokashon

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ছোটোকাগজ ত্রৈমাসিক শব্দকথা–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৮ সালের ভাষার মাস ফেব্রুয়ারিতে হবিগঞ্জ জেলা শহর থেকে। সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং নতুন লেখকদের জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এই পথচলা। পরবর্তীতে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি শব্দকথা প্রকাশন–এর আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত আমরা উদীয়মান ও মেধাবী লেখকদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নতুন লেখকদের সাহিত্যাঙ্গনে প্রতিষ্ঠিত করতে এবং তাঁদের সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে প্রতি বছর প্রদান করা হয় “শব্দকথা সাহিত্য পুরস্কার”। এছাড়াও প্রতিভাবান লেখকদের উৎসাহিত করতে নিয়মিত আয়োজন করা হয় “শব্দকথা পাণ্ডুলিপি পুরস্কার”—যার মাধ্যমে নির্বাচিত পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করা হয়। প্রতিবছর বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলায় শব্দকথা প্রকাশন অংশগ্রহণ করছে। পাশাপাশি দেশের জেলা ও উপজেলা পর্যায়ের বইমেলায়ও নিয়মিত অংশগ্রহণ করছে। লেখক ও পাঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে “শব্দকথা সাহিত্য-সংস্কৃতি পরিষদ”–এর মাধ্যমে নিয়মিত পাঠচক্র, সাহিত্য আড্ডা এবং সাংস্কৃতিক আয়োজন পরিচালিত হয়ে আসছে। শুধু সাহিত্য নয়, ভ্রমণপিপাসু লেখক-পাঠকদের আনন্দ ও অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে আমরা গড়ে তুলেছি “শব্দকথা ট্যুরিজম”। এর মাধ্যমে নিয়মিত বিভিন্ন ভ্রমণ আয়োজন করা হয়, যেখানে সাহিত্য, সংস্কৃতি ও ভ্রমণ একসাথে মিলিত হয় এক অনন্য অভিজ্ঞতায়। প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধার কবি মনসুর আহমেদ বলেন, "আমাদের সমাজে নানাবিধ অবক্ষয় চলছে। সেখান থেকে বের হয়ে উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার জন্য সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে মননশীল ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হবে। এই কাজটিই করে যাচ্ছে শব্দকথা।”

শব্দকথা প্রকাশন এর বই সমূহ

(Showing 1 to 60 of 107 items)

Recently Viewed