Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mostafizur Rahman Raymond books

follower

মোস্তাফিজুর রহমান রেমন্ড

ধীরে ধীরে সাহিত্যের প্রতিটি স্তরে বিচরণ করছেন সব্যসাচী লেখক মোস্তাফিজুর রহমান রেমন্ড। তাঁর জন্ম কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব বাজারের চন্ডীবের দক্ষিণ পাড়ার (সরকার বাড়ি) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা মরহুম বাদল সরকার ও মাতা তৌহিদা আক্তারের তিন সন্তানের মধ্যে তিনিই বড়। তিনি শৈশব, কৈশোর কাটান ব্রাহ্মণবাড়িয়ায় (চাউরা সাহেব বাড়ি) মামার বাড়িতে। লেখক বাবার কাছে অনুপ্রানিত হয়ে ছড়া কবিতা দিয়ে লেখালেখির শুরুটা স্কুলে পড়াশোনা করার সময়েই। বিভিন্ন সাময়িকীতে তার লেখা ছাপা হলেও বই আকারে প্রথম তার লেখা ছাপা হয় ২০১৮ সালে রক্তক্ষয়ী সংঘর্ষ নামের যৌথ কাব্যগ্রন্থে। তারপর একে একে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ অতৃপ্ত আর্তনাদ, আমার প্রেম তোমার জন্য কবিতা, কণ্ঠস্বরের গল্প কবিতা। তার সম্পাদনায় প্রকাশিত যৌথ গল্পগ্রন্থ সাদাকালো মেঘের জীবন গল্পগ্রন্থে স্থান পায় তার নিজের লেখা বেশ কয়েকটি ছোটগল্প। শিশুদের জন্য লেখা তার একক ছড়াগ্রন্থ ছড়ার দেশে বেড়াই ভেসে প্রকাশিত হয় ২০২৪ সালের অমর একুশে বইমেলায় যেটি দারুণ পাঠকপ্রিয়তা পায়। তার পরের বছরই প্রকাশ করেন তার প্রথম থ্রিলার ধর্মী উপন্যাস অচল। এটিও পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলে। জীবন দর্শন, মানবিকতা, দেশপ্রেম আর বিদ্রোহ তার লেখার মূল উপজীব্য। পেশায় কলেজ শিক্ষক হলেও বাংলা সাহিত্য চর্চা আর বইপড়ার আন্দোলনে নিজেকে যুক্ত রাখেন সবসময়। এছাড়াও আবৃত্তির দারুণ নেশা রয়েছে তার।

মোস্তাফিজুর রহমান রেমন্ড এর বই সমূহ

(Showing 1 to 6 of 6 items)

Recently Viewed